০৫:৩১ পি.এম
গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণার পর গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চারটি লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার অংশ হিসেবে আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম, শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর, শনিবার (১০ অক্টোবর) ঢাকা থেকে খুলনা এবং শনিবার (২৪ অক্টোবর) ঢাকা থেকে সিলেটে লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এগুলোর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনার লংমার্চ সড়কপথে হবে এবং সিলেটের লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হবে। লংমার্চ কর্মসূচি শেষ হলে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজন করা হবে।
আরও পড়ুন: ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, রাষ্ট্রীয় অতিথি ভবনে ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো
এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) সকালে ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আলোচনা হয় যে, লংমার্চগুলো যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়িত হয়, সেজন্য বিভিন্ন কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হচ্ছে। একই সময় সংশ্লিষ্ট এলাকার সব স্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি লংমার্চ কর্মসূচি যাতে সর্বাত্মকভাবে সফল হয়, সেই আহ্বান জানানো হয়।
বৈঠকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মাদ শাহজাহান সহ উপস্থিত ছিলেন।
এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিন, ড. মো. রেজাউল করিম, খুলনা অঞ্চলের প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ এমপি, সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আতিকুর রহমান আতিক, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইসলামী ছাত্রশিবিরের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী: নাসির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন