০৯:৩৪ পি.এম
রাজধানী ঢাকার মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে ২ জন নিহত এবং ৭ জন আহত হওয়ার কারণে রাজউক, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, "কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত।"
আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল
শফিকুল ইসলাম প্রাথমিকভাবে দায়ী দেয়াল নির্মাণে ত্রুটির ইঙ্গিত দিয়ে বলেন, ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি।
তিনি উল্লেখ করেন, আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) কাঠামো না করে স্রেফ ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ করা হয়েছিল। এই কারণে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে এবং এটি এক মর্মান্তিক দুর্ঘটনার সংঘটন ঘটায়।
এছাড়া শফিকুল ইসলাম জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবশিষ্ট দেয়ালগুলো প্রকৌশলগত মান বজায় রেখে পুনর্নির্মাণ বা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে আহতদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আহতদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: ডা. জোবায়দা রহমান
সাথে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, আজ বিকেলে মিরপুর-২ এলাকার মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন