০১:৪৮ পি.এম
কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় নিহতদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের পর থেকে একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন যশোরের বাসিন্দা নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাঁদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।
নাহিদুর রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অগ্নিকাণ্ডের পর তাঁর পরিবারের চার সদস্যের নিখোঁজ থাকার খবরে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজদের স্বজনদের আশঙ্কা, অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর মধ্যে তাঁদের পরিবারের সদস্যরা থাকতে পারেন। তবে নিখোঁজ চারজনের অবস্থান কিংবা তাঁদের পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, নিখোঁজ স্বজনদের সন্ধান এবং অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: ঝালকাঠিতে আগুনে পুড়ল ৬ ব্যবসাপ্রতিষ্ঠান, পরিদর্শন এমপির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন