ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শায়খ সুদাইসের বিশেষ বার্তা


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শায়খ সুদাইসের বিশেষ বার্তা

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী উদযাপন প্রসঙ্গে একটি বিশেষ বার্তা প্রদান করেছেন। তিনি বলেছেন, নবীজি (সা.) এর প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশের জন্য এর সর্বোত্তম উপায় হলো তার সুন্নাহ অনুসরণ করা।

শায়খ সুদাইস 'মাওলিদ উদযাপনের বিধান সম্পর্কে একটি ব্যাখ্যা' শীর্ষক বক্তব্যে বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের কোন ভিত্তি নেই। মহানবী (সা.), তার সাহাবি এবং খুলাফায়ে রাশেদিন কেউই এ ধরনের আয়োজন করেননি। এইভাবে তিনি মুসলমানদের আহ্বান জানান যে, দ্বীনের মধ্যে নতুন কোনো রীতি সংযোজন থেকে বিরত থাকার জন্য।

এ প্রসঙ্গে তিনি কোরআনের নির্দেশনা তুলে ধরে বলেন, কোনো বিষয়ে মতভেদ দেখা দিলে তা আল্লাহ ও তার রাসুলের কাছে ফিরিয়ে দিতে হবে। তিনি কয়েকটি হাদিসের উদ্ধৃতি দিয়ে দ্বীনে নতুনভাবে উদ্ভাবিত বিষয় বা বিদআত থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: তিস্তার পাথর লুটে বিপর্যস্ত নদী, ব্যারাজ ও জনপদ হুমকিতে

শায়খ সুদাইস বলেন, রাসুলুল্লাহ (সা.) এর পর যারা জীবিত থাকবে, তারা অনেক মতভেদ দেখতে পাবে। তাই তিনি রাসুলের সুন্নাহ এবং সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশেদিনের পথ দৃঢ়ভাবে অনুসরণ করার ওপর জোর দেন।

তিনি সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) এর বক্তব্যও উল্লেখ করেন যে, নতুন কিছু উদ্ভাবন করা যাবে না। পাশাপাশি ওমর ইবনুল খাত্তাব (রা.) এর বক্তব্য উদ্ধৃত করে বলেন, মানুষ কোনো বিষয়কে ভালো মনে করলেও, বিদআত একটি ভ্রষ্টতার পথ হতে পারে।

শায়খ সুদাইস ইমাম ইবনে তাইমিয়্যার বক্তব্য উদ্ধৃতি দিয়ে বলেন, শরিয়তে ভিত্তি নেই এমন কোনো সময় বা দিনকে ধর্মীয় উপলক্ষ হিসেবে নির্ধারণ করা সঠিক নয়। তার মতে, রবিউল আউয়াল মাসে নবীজি (সা.)-এর জন্মদিন হিসেবে বিশেষ আয়োজন করা পূর্ববর্তী নেককার মুসলমানদের রীতি ছিল না।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক মাওলিদ অনুষ্ঠানে এমন কিছু বিষয় যুক্ত হয়েছে, যা ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কোথাও নারী-পুরুষের অবাধ মেলামেশা, অপচয় কিংবা গান-বাজনার মতো আয়োজনও দেখা যায়। অথচ নবীজি (সা.) এর প্রতি ভালোবাসা প্রকাশের নামে এমন কোনো রীতি গ্রহণ করা উচিত নয়, যার নির্দেশ তিনি নিজে দেননি।

আরও পড়ুন: গণহত্যার সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ: অ্যামনেস্টি

শায়খ সুদাইস বলেন, আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসার প্রকৃত প্রমাণ হলো রাসুলুল্লাহ (সা.) এর অনুসরণ করা। তিনি কোরআনের সেই আয়াতের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে বলা হয়েছে, 'তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তবে রাসুলের অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন।'

বক্তব্যের শেষ দিকে তিনি মুসলমানদের উদ্দেশে বলেন, বিদআত ও ভ্রান্ত পথ থেকে দূরে থেকে নবীজি (সা.) এর সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা ও রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে তার প্রতি সত্যিকারের ভালোবাসার প্রকাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


ফরিদপুরে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. জহুরুল ইসলাম পলাশের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক রাজা।

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য মো. কামরুজ্জামান মিজান সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. লোকমান হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাওলাদার আবুল কালাম আজাদ।

সম্মেলনে ফরিদপুর জেলার বিভিন্ন বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সরকারি করণের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাদের ন্যায্য দাবি বিবেচনা করে দ্রুত সরকারি করণের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বক্তারা এ বিষয়ে সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বাস-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


নাটোরে বাস-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

 

নাটোর-ঢাকা মহসড়কের হরিশপুরে এক যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নাটোর সদর উপজেলার রাজিবপুর এলাকার হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং জয়নগর গ্রামের জমসের আলীর ছেলে সাব্বির (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোরের হরিশপুর এলাকায় রাজশাহী থেকে ঢাকা গামী যাত্রীবাহী বাস শিশির পরিবহনের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

নাটোর থানার ওসি মুনসুর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙনের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙনের শঙ্কা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে থাকা জোট সরকার বর্তমানে নতুন রাজনৈতিক সংকটে পড়েছে। শরিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে নীতিগত দূরত্ব তৈরি হওয়া, নতুন প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে বিরোধ উঠা, এবং বিরোধী দলগুলোর যৌথ মোর্চা গঠনের তৎপরতা ইত্যাদি কারণে সরকারের স্থায়িত্ব নিয়ে বড় ধরনের শঙ্কা সৃষ্টি হয়েছে।

পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি বিশেষভাবে সরকারের আইন ও নীতিগত সিদ্ধান্তের বিরোধিতা করছেন। নতুন প্রদেশ তৈরির প্রস্তাব নিয়ে দুই দলের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, তাদের দলের অভিযোগগুলির সুরাহা না হওয়া পর্যন্ত কোনো আইন পাসের ক্ষেত্রে তার দল সমর্থন দেবে না। ফলে ক্ষমতাসীন জোটের ভেতরে রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কাশ্মীর নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিবেশ রাজনৈতিক আবহকে আরো উত্তপ্ত করে তুলছে। নির্বাচনে অনিয়ম ও যোগসাজশের অভিযোগ তুলে পিপিপি জানিয়েছে, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফলগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে।

এদিকে, জোট শরিকদের চাপের মুখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন এক বিপদের নাম। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে তিনি জেলে রয়েছেন। তার আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটেছে।

বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এই পরিস্থিতির পর, গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সেই অনুযায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পিটিআই নেতাকে। তবে চিকিৎসকদের মতামতের পর তাকে ফের জেলে পাঠানো হয়। সামগ্রিকভাবে, গোটা ইস্যুতে শাহবাজের উপর চাপ বহুগুণ বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় জরুরি অবতরণের সময় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


কানাডায় জরুরি অবতরণের সময় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

কানাডার পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় একটি গাড়িতে ধাক্কা দেওয়ার কারণে একজন নিহত হয়েছেন। পুলিশ এই ব্যাপারে তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিকালে ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি দূরে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স জর্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, দুর্ঘটনার পর পোস্ট করা ছবিতে দেখা যায় যে, একটি ছোট বিমান সড়কের পাশে বনাঞ্চলসংলগ্ন ঘাসের ওপর পড়ে রয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় একজন লোকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির একজন আরোহী ছিলেন।’

এছাড়া, বিমানটিতে থাকা কারোর আহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%