০৩:১০ পি.এম
যশোরের অভয়নগরে একটি প্রাইভেট কার থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে পুলিশ আটক করেছে। রবিবার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত মাদক কারবারিরা হচ্ছেন কুমিল্লা জেলার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে, প্রাইভেট কার চালক মো. মিজান (৩৩), কুমিল্লা কতোয়ালী থানার গোলাবাড়ী গ্রামের ভূইয়াপাড়া এলাকার মৃত ফরিদ আহম্মেদ ভূইয়ার ছেলে পাভেল মিয়া, যিনি মিন্টু (৩৫) নামেও পরিচিত এবং খুলনা জেলার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের সাহেব আলী মিনার ছেলে মুসন মিনা (৩৫)।
পুলিশের তথ্য অনুযায়ী, আটকরা কুমিল্লা জেলা থেকে প্রাইভেট কারে করে ১৭ কেজি গাঁজা খুলনার দৌলতপুরে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিক যাচাইতে পুলিশের কাছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সেবাপ্রত্যাশীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে উপজেলার বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় নামক স্থানে ওই প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করা হয়। পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে প্রাইভেট কার থেকে কালো পলেথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে এবং চালকসহ তিন জনকে আটক করে।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘১৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আটক সেই তিন कारবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে অপরিকল্পিত ওয়াকওয়ে নির্মাণ: সৌন্দর্যহানি ও জনদুর্ভোগের আশঙ্কায় এলাকাবাসীর ক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন