০৫:১৯ পি.এম
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় একটি ব্যক্তির বাড়িতে ডাকাতি সংঘটনের পর গৃহকর্ত্রী এবং তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে আটক করেছে।
সোমবার (৮ জুন) রাত আড়াইটার সময় উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটির গৃহকর্তা একজন চাকরিজীবী, যিনি চট্টগ্রামে কর্মরত।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে তারা ওই বাড়িতে অবস্থানরত গৃহকর্ত্রী ও তার মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপি নেতার ক্ষোভ: ২০ মিনিটের বক্তব্য কেটে ৩০ সেকেন্ড ছড়িয়ে অপপ্রচার
পরে স্বজনরা ভুক্তভোগী মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ থানার একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রীর এক মামা জানান, তার বোন ও স্কুলপড়ুয়া ভাগনিকে পাশবিক অত্যাচার করেছে ডাকাতদল। বর্তমানে তার ভাগনির অবস্থা আশঙ্কাজনক, কারণ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা দিচ্ছেন।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ডাকাতি এবং মা-মেয়েকে ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পাহাড়ি অঞ্চলের ই-কমার্স খাতের উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে পুলিশ ৬ জনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত এবং তানজিদ। অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে আটকরা সবাই পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি রাতে অবহিত হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে স্থানীয় জনতার সহায়তায় অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে।
ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন