প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণ জানার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে, যাদের পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে।
রোববার বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বোর্ড জানিয়েছে, ফল বিপর্যয়ের কারণ পর্যালোচনার জন্য নির্ধারিত দিনে অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। শিক্ষার্থীদের পাসের হার প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোর কারণ লিখিতভাবে তুলে ধরতে হবে এসব নথিপত্রসহ উপস্থিত হয়ে।
এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা (শূন্য পাস) ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। এবার ১ থেকে ১০ শতাংশ পাস করা আরও ২২টি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা তলব করা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন