০৮:৪০ এম
বসুন্ধরা কিংস অবশেষে মুক্তি পেয়েছে। গতকাল ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ঘরোয়া ফুটবলের অন্যতম প্রধান দল বসুন্ধরা কিংস।
এখন তারা দলবদলে অংশগ্রহণের সুযোগ পাবে, যা ডিফেন্ডিং লিগ চ্যাম্পিয়নদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঢাকা আবাহনীর সঙ্গে যৌথভাবে সর্বাধিক ৬ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফার ১৪টি নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে ১১টি নিষ্পত্তি আগে থেকেই হয়ে গিয়েছিল। বাকি ছিল তিনটি নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি
গতকাল রাতে সেগুলোও তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাব লাইসেন্সিংয়ের সময় আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। অন্যদিকে, দলবদলের সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ইতিমধ্যে দলবদলে চমক দেখিয়েছে পাঁচবারের ফেডারেশন কাপজয়ীরা।
মিডফিল্ডে ৩৪ বছর বয়সী নেপালি তারকা রোহিত চন্দকে তারা দলে নিয়েছে। এর আগে আবাহনীও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে। তারা দলবদলে অংশ নিয়ে নাইজেরিয়ার হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা ফুটবলারসহ ৪ বিদেশিকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে, আরেক পরাশক্তি মোহামেডান স্পোর্টিংও দারুণভাবে দল গোছাচ্ছে। কারণ, বসুন্ধরা থেকে বিদায় নিয়ে ফাহিম, সাদ, সোহেল রানা, ইমানুয়েল সানডেরা সাদাকালোতে নাম লিখিয়েছেন।
আরও পড়ুন: পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্সের রায় আজ
আবাহনী-বসুন্ধরা কিংস নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেও ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব এখনও তাদের একটি ফিফা নিষেধাজ্ঞা তুলে নিতে পারেনি। যদি তারা ১ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে, তাহলে তারা ক্লাব লাইসেন্স করে ৩ সেপ্টেম্বরের মধ্যে দলবদল করতে পারবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন