০৩:৫৬ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মীরা জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষণা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা সফলভাবে বাস্তবায়নে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম
এছাড়া, প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর জন্য সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এই সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পরবর্তী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ এবং মাদরাসায় মোট পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে একটি সবুজ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং প্রকৃতি সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই কর্মসূচিটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও সংশ্লিষ্টদের আশা।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন