১০:১৯ পি.এম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিরা জানাচ্ছেন যে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে ঝুঁকি এড়াতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় আগামী তিন দিনের জন্য পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ নিষিদ্ধ ঘোষণাটি চট্টগ্রাম উত্তর বন বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে খৈয়াছড়া, সহস্রধারা, নাপিত্তাছড়া, সোনাইছড়া, রূপসী ও বাওয়াছড়া ঝরনাসহ বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত সব পর্যটনকেন্দ্র।
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফার্মেসী মালিক বাবুল দে নিহত
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন কোনো ঝরনায় পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হবে না। এই সময়টিতে সব ধরনের টিকিট বিক্রিও বন্ধ থাকবে।
বন বিভাগ জানায় যে, টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল, পাহাড়ধস এবং ঝরনাগুলোতে পানির তীব্র স্রোত সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ কারণে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাওয়ার পর জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ বিষয়ে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে যাতে কোনো পর্যটক ঝরনায় প্রবেশ করতে না পারে এবং যাতে কোনো ধরনের টিকিট বিক্রি না করা যায়, সেই সম্পর্কেও জানিয়েছে বন বিভাগ।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনাগুলোতে পানির স্রোত অত্যন্ত প্রবল। এ সময়ে সেখানে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে বাস্তবায়নে ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, প্রতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।
এ ধরনের ঝুঁকি থেকে বিরত রাখতে এবারও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ঝরনাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বন বিভাগ।
আরও পড়ুন: ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন