১০:৩২ এম
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার ফলে তিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও আট সেনাসদস্য।
কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন জানায়, সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলাটি সংগঠিত করা হয়। হামলায় বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে, যা সামরিক ক্যান্টনমেন্টের স্থাপনাগুলোতে আঘাত হানে।
ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণের কাজ শুরু করেন সেনাসদস্যরা। হামলায় আরও কয়েকজন সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের চিকিৎসা বিভিন্ন হাসপাতালে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মধ্য গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার
এ হামলার নিন্দা জানিয়েছে সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন। তাদের বক্তব্য, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।
এদিকে, বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ফেলতে পারে এমন সহিংস ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
এ ধরনের হামলার পরিকল্পনা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য জানাতে নাগরিকদের দেশটির সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।
সূত্র: আনাদোলু
আরও পড়ুন: শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ ৩ জন আটক
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন