প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মেঘালয়ের চেরি ব্লসম ফেস্টিভ্যালে গান পরিবেশন করার সময় মার্কিন র্যাপার সোয়ে লির দিকে দর্শকের ছোড়া বিয়ার এসে লাগে। এই ঘটনায় তিনি মাঝপথে গান থামিয়ে দেন। শনিবার রাতে রাজ্যের ভোইরিমবংয়ের মাদান কুরকালাং স্পোর্টস কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
৩৩ বছর বয়সী সোয়ে লি মঞ্চে গান পরিবেশন করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দর্শকসারির দিক থেকে তার মুখের দিকে পানীয় ছুড়ে মারা হয়। এতে বিরক্ত হয়ে তিনি গান থামিয়ে দেন এবং জানতে চান, কে এই কাজটি করেছে। একই সঙ্গে তিনি নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেন অভিযুক্ত দর্শককে খুঁজে বের করে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়ার জন্য।
পরে আয়োজক ও নিরাপত্তাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সরিয়ে নেন। কিছুক্ষণ বিরতির পর সোয়ে লি আবারও পরিবেশন শুরু করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুরো ঘটনাটি দেখা গেছে। তবে ঠিক কী কারণে ওই দর্শক বিয়ার ছুড়েছিলেন, তা জানা যায়নি।
উল্লেখ্য, সোয়ে লি মার্কিন হিপ-হপ জুটি রে স্রেমার্ডের সদস্য হিসেবে পরিচিত। ‘ব্ল্যাক বিটলস’ ও ‘আনঅল্ডলি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে তার অংশগ্রহণ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন