০৮:০৫ এম
আরজিকর হাসপাতালের সেই নৃশংস ঘটনার প্রেক্ষিতে ফেঁসেছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করা হয়েছে।
কলকাতার চারু মার্কেট থানায় তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদের বিরুদ্ধে দায়েরকৃত জিডিটি করেছেন একজন আইনজীবী। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, নায়িকার বিরুদ্ধে ২০২৪ সালেই থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছিল।
কিন্তু ওই সময় সরকারের পক্ষ থেকে ও প্রশাসনের তরফে কেউই কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। তাই রাজ্যে ক্ষমতার পালাবদলের পর, তিনি আবারও চারু মার্কেট থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: চানখারপুলে হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতক মারা গেছে
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের সূত্রে জানা যায়, নায়িকার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে রচনা ২০২৪ সালের আগস্ট মাসে আরজিকর হাসপাতালের ওই নৃশংস ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন।
একজন সাংসদ হয়েও, ওই ভিডিওবার্তায় তিনি একাধিকবার নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম উচ্চারণ করেছিলেন যা দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে, তবে এখনও কোনো অফিসিয়াল মন্তব্য করেননি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয় উপস্থাপিকা রচনা ব্যানার্জি।
আরও পড়ুন: মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুর ও রিয়া কাপুরকে আইনি নোটিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন