১০:৫৮ এম
নওগাঁয় ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে আজিজার রহমান (২৫) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
এই দুর্ঘটনাটি সোমবার (১ জুন) রাতে ধামইরহাট উপজেলার আমাইতাড়া থেকে নজিপুর আঞ্চলিক সড়কের বিহারীনগর ব্রিজের সামনে ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আমাইতাড়া বাজার থেকে বাবা ও ছেলে একটি বাজাজ মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের দিকে যাচ্ছিলেন। যখন তারা বিহারীনগর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে এবং এই ঘটনায় মোটরসাইকেল চালক আজিজার রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে মোটরসাইকেল আরোহী নুরুজ্জামান হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার ওপরে খড় বোঝাই করে রাখা ছিল। সেই খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: বরিশালে উদ্ধারকারী জাহাজের ক্রেন নদীতে ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন