১০:৫০ পি.এম
খুলনার কয়রা উপজেলার শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের বয়োবৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন আমজাদ হোসেন মোল্লা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার সন্তানরা বাবাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের সূত্রে জানা যায়, শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের মৃত রুহুল আমিন মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি খুব অল্প কথা বলেন। গত ২৫ সেপ্টেম্বর, তিনি বাড়ি থেকে অন্তাবুনিয়া বাজারে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় আমজাদ হোসেনের পরনে ছিল একটি ফতুয়া ও লুঙ্গি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বয়সের ভারে তিনি শারীরিকভাবে দুর্বল।
নিখোঁজ আমজাদ হোসেনের ছেলে জাকারিয়া বলেন, “আমার বাবা মানসিকভাবে অসুস্থ এবং খুব বেশি কথা বলতে পারেন না। ১০ দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার বাবাকে কোথাও দেখতে পান বা তার সন্ধান পান, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।” তিনি আরও জানান, কেউ আমজাদ হোসেনের সন্ধান পেলে ০১৯৫২৩৪১৩৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বাবাকে ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা এখন পথ চেয়ে আছেন। একজন অসহায় বয়োবৃদ্ধ মানুষের সন্ধানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন