ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম


সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার কবর জিয়ারত করেছেন।

তিনি বুধবার ঢাকার জুরাইনে সাদেক হোসেন খোকার কবরে জিয়ারত করেন।

এ সময় জামায়াতে ইসলামীর শ্যামপুর দক্ষিণ থানার আমির কামরুল আহসান, ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কবর জিয়ারত শেষে সাদিক কায়েম বলেন, "সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"

তিনি আরও বলেন, "নির্বাচনি রাজনীতিতে শেখ হাসিনাকে পরাজিত করার পাশাপাশি রাজধানী ঢাকায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি সব সময় স্মরণ রাখবে।"

উল্লেখ্য, সাদেক হোসেন খোকা ২০১৯ সালের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার তার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আরও পড়ুন: ভোটচোর ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন জামায়াত আমির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, রাজীব ঘোষ মুচলেকায় মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ এম


জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, রাজীব ঘোষ মুচলেকায় মুক্ত

যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে।

ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হবে ইকবাল সোবহান চৌধুরীকে। একই সঙ্গে, ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা রেখে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে ইকবাল সোবহানকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হলেও রাজীব ঘোষকে মুচলেকা রেখে মুক্তি দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপে ২৬ বল হাতে রেখে ইউআইইউকে হারালো এআইইউবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ এম


এবিজি ইউনিভার্সিটি কাপে ২৬ বল হাতে রেখে ইউআইইউকে হারালো এআইইউবি

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এবিজি ইউনিভার্সিটি কাপে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ৬ উইকেটে পরাজিত করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ইউআইইউ)। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে এআইইউবি।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এআইইউবি।

ব্যাটিংয়ে নেমে ইউআইইউ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রান করেন মাহমুদুল আলম।

৩৯ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৮টি ছক্কা মারেন। এছাড়া রাসেল আহমেদ ২১ বলে ১৮ রান এবং মোস্তাফিজুর রহমান ১৪ বলে ১৫ রান করেন।

এআইইউবির হয়ে বল হাতে লিওন দারুণ সফল ছিলেন। ৪ ওভারে একটি মেডেনসহ ১৯ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন। ইয়াসির আরাফাতও সমান ৪ ওভার বল করে ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন। সৈয়দ মুস্তাহিদ ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে এআইইউবি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। মাত্র ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে জয় নিশ্চিত করে দলটি। ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আদ-আল জাব্বের, সৈয়দ মুস্তাহিদ ও আজমির আহমেদ।

৩২ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন আদ-আল জাব্বের। সৈয়দ মুস্তাহিদ মাত্র ১৬ বলের ঝোড়ো ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কায় ৪৪ রান করেন। অন্যদিকে ২৩ বলে ৩৮ রান করেন আজমির আহমেদ।

ইউআইইউর হয়ে সাব্বির আহমেদ ২ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নেন। মাহমুদুল আলম ১ ওভারে ৬ রান দিয়ে এবং আসাদুল্লাহ সায়েদ ৩ ওভারে ১৫ রান দিয়ে একটি করে উইকেট শিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাল, কমিশন জালিয়াতির প্রমাণ পায়নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ এম


নেতানিয়াহুর জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাল, কমিশন জালিয়াতির প্রমাণ পায়নি

ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফলাফল গত সপ্তাহে প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে নেতানিয়াহু ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে নির্বাচন কমিশন তার অভিযোগকে নাকচ করে দিয়েছে।

বুধবার কমিশন চূড়ান্ত ফল প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে হস্তান্তর করে। এর আগে, বিদেশি হস্তক্ষেপ ও ভোট জালিয়াতির ব্যাপক অভিযোগ পর্যালোচনা করে কমিশন কোনো অনিয়মের প্রমাণ পায়নি।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানায়, পর্যালোচনায় এমন কোনো অনিয়মের প্রমাণ মেলেনি, যা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ন করেছে অথবা ফলাফলে প্রভাব ফেলেছে।

কমিশনের চেয়ারম্যান নোয়াম সোলবার্গ বলেন, কিছু সন্দেহজনক বিষয় নিয়ে তদন্ত চলছে। তবে সেগুলো সামগ্রিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে না এবং ফল ঘোষণা পিছিয়ে দেওয়ার যৌক্তিকতা তৈরি করে না।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোট মন্তব্য করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নেতানিয়াহু ‘গণতন্ত্রের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক অভিযান’ শুরু করেছেন। তিনি বৈধ ভোটগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন এবং ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালিয়েছেন।

এর কয়েক ঘণ্টা আগে, ইসরাইলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে, তিনি শিন বেট (ইসরাইলি নিরাপত্তা সংস্থা)-এর একটি দাবি নাকচ করে দিয়েছেন। শিন বেট ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোর জ্যেষ্ঠ রাজনীতিবিদদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেলের কাছে কোনো ধরনের অনিয়মের প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তিনি এক বিবৃতিতে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত কোনো দেশে যথাযথ প্রমাণ ছাড়া নাগরিক কিংবা নির্বাচিত জনপ্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করা যায় না। চার রাজনীতিককে লক্ষ্য করে শিন বেটের উদ্যোগের বিষয়ে বুধবার এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যম হারেৎজ।

এদিকে, নির্বাচনে রেকর্ডসংখ্যক ফিলিস্তিনি নাগরিকের ভোট দেওয়ার পর তাদের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট হারজগ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শোনা বর্ণবাদী মন্তব্য ও অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানাচ্ছেন তিনি। ইসরাইলের আরব জনগোষ্ঠীর অবদান এবং সমাজের সব ক্ষেত্রে তাদের অংশগ্রহণের আকাঙ্ক্ষার প্রতি তার শ্রদ্ধা রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে প্রগতিশীলদের জয় আধুনিক ইতিহাসের বড় সাফল্য: বার্নি স্যান্ডার্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ এম


যুক্তরাষ্ট্রে প্রগতিশীলদের জয় আধুনিক ইতিহাসের বড় সাফল্য: বার্নি স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রগতিশীল ধারার রাজনীতিকদের জয়কে আধুনিক মার্কিন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে চিহ্নিত করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

বুধবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, মধ্যবর্তী নির্বাচনে আধুনিক আমেরিকার ইতিহাসে প্রগতিশীলদের জন্য এটি অন্যতম বড় জয়।

স্যান্ডার্স আরও বলেন, দেশের গ্রাম ও শহর—প্রতিটি স্থানের মানুষ অলিগার্কি বা কিছু ধনকুবেরের শাসনের বিরুদ্ধে ‘না’ বলেছেন। একই সঙ্গে, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে এমন রাজনৈতিক কর্মসূচির পক্ষে তাঁরা সমর্থন জানিয়েছেন।

অন্য একটি পোস্টে স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে এমনভাবে ভোট দিতে বলেছিলেন, যেন তিনিও নির্বাচনে রয়েছেন। জনগণ ঠিক সেইভাবে ভোট দিয়েছেন। এই কারণে, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সকল মার্কিন নাগরিককে ধন্যবাদ জানান তিনি।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%