প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিওনেল মেসি প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুট জয়ের বিষয়টি গত ৮ নভেম্বর নিশ্চিত হয়ে যায়। ওইদিন শার্লটের বিপক্ষে ইন্টার মায়ামির নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে মেসি কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, তবে তার প্রতিদ্বন্দ্বীরা তাকে ছাড়িয়ে যেতে পারেনি।
রোববার (২২ নভেম্বর) ইতিহাস গড়ে জেতা গোল্ডেন বুট পুরস্কারটি মেসির হাতে তুলে দেওয়া হয়। কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের আগে এক বিশেষ অনুষ্ঠানে ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস পুরস্কারটি মেসির হাতে দেন। এই ম্যাচটি ছিল এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচ।
আর্জেন্টাইন তারকা গোল্ডেন বুট জেতার পথে ৩১ ম্যাচে ২৬ গোল করেন। তিনি এফসি ডালাসের পেতার মুসা (২২ গোল) এবং ন্যাশভিল এসসির ফরোয়ার্ড স্যাম সারিজকে (২১ গোল) পেছনে ফেলেন। মেসি এমএলএসের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছেন।
নিয়মিত মৌসুমে মেসির ২৬ গোলের মধ্যে মাত্র একটি পেনাল্টি থেকে এসেছে। অর্থাৎ পেনাল্টি ছাড়া তার গোলসংখ্যা ২৫, যা এমএলএসের এক মৌসুমের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় তার নিজের গড়া ২০২৫ সালের ২৮ গোলের রেকর্ডটি শীর্ষে রয়েছে।
২০২৫ সালে ২৯টি গোল করার পর মেসি এমএলএসের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫টি গোল করার কৃতিত্ব অর্জন করেন। গত দুই মৌসুমে তার মোট গোলসংখ্যা ৫৫, যা লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই ক্ষেত্রে তার ওপরে রয়েছেন কেবল হোসেফ মার্তিনেজ, যিনি ২০১৮-১৯ মৌসুমে ৫৮ গোল করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন