বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২৬ পি.এম
ঢাকায় বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক ইলেভেটর এক্সপো-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এলিভেটর কোম্পানি "চ্যালেঞ্জার এলিভেটর অ্যান্ড এসকেলেটর" বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ এই তিনদিন ব্যাপী মেলায় অংশগ্রহণ করেছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির পুস্পগোচ্ছ হল-২ এ অনুষ্ঠিত মেলাটি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিউল আলম উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ ইয়াদুল হক, এক্সপো সাংগঠনিক চেয়ারম্যান নিয়ামুল হক সায়েম, এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাশেদুল হক, আন্তর্জাতিক বিষয়ক প্রজেক্ট ম্যানেজার টং জিউলিংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (BEELIA) এর আয়োজনে এবং এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মেলায় দেশের খ্যাতনামা শতাধিক কোম্পানি অংশগ্রহণ করছে। নিরাপত্তা নিশ্চিত ও জীবন বাঁচাতে উল্লেখযোগ্য যাতায়াতে উদ্ভাবিত দেশি-বিদেশি এলিভেটর, এসকেলেটর ও লিফট প্রযুক্তির প্রতিষ্ঠান, প্রদর্শক ও প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চ্যালেঞ্জার এলিভেটর এন্ড এস্কেলেটর লিমিটেডের পরিচালক গাজি কামরুল হাসান, তাওসিফ সাঈদ চৌধুরী, ওয়াসিফ সাঈদ চৌধুরী, তাওকির সাহেব চৌধুরী, জেনারেল ম্যানেজার মোঃ মোকাদ্দেস আলী, চিফ ইঞ্জিনিয়ার মো: মিজানুর রহমান, মেনটেন্যান্স ম্যানেজার কেএম শাহাবাজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।
চ্যালেঞ্জারের জেনারেল ম্যানেজার মোঃ মোকাদ্দেস আলী জানান, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ‘চ্যালেঞ্জার এলিভেটর অ্যান্ড এসকেলেটর লিমিটেড’ (Challenger Elevator and Escalator Limited) বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম এলিভেটর কোম্পানি। এটি দেশের উল্লেখযোগ্য পরিবহণ (ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন) শিল্পের পথিকৃৎ হিসেবে সুপরিচিত। তিন দশকেরও বেশি সময় ধরে আমড়া ইতালির ‘আইজিভি এলিভেটরস’ (IGV Elevators)-এর একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে এবং গুণমান, নির্ভরযোগ্যতা ও কারিগরি উৎকর্ষের ক্ষেত্রে নিজেদের সুনাম গড়ে তুলেছে।
দীর্ঘদিন বাজারে সক্রিয় থাকার সুবাদে আমড়া বিভিন্ন ধরনের গ্রাহকগোষ্ঠীর আস্থা অর্জন করেছে, যাদের প্রয়োজন অনুযায়ী আমড়া নানা ধরনের এলিভেটর ও এসকেলেটর সরবরাহ করে আসছে। আমাদের দক্ষ ও যোগ্য কারিগরি দল সারা দেশে বিপুল সংখ্যক ইউনিট সরবরাহ ও স্থাপন করেছে। আমাদের এই নির্ভরযোগ্য দলটির মাধ্যমে আমড়া মানসম্মত ইনস্টলেশন, নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ এবং বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত করছে। বর্তমানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রকল্পে আমাদের সরবরাহকৃত এলিভেটর ব্যবহৃত হচ্ছে।
আমড়া ইতালির ‘মাসপেরো এলিভেতোরি’ (Maspero Elevatori) এবং চীনের ‘লিনভল’ (Linvol/Midea Tech)-এর মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক নির্মাতাদের একমাত্র প্রতিনিধি হিসেবে অত্যাধুনিক সব সমাধান প্রদান অব্যাহত রেখেছে। এর ফলে আমড়া প্রতিটি প্রকল্পে বিশ্বমানের ডিজাইন ও প্রকৌশল সেবা নিয়ে আসতে পারছে এবং পরবর্তীতে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ প্রত্যাশা অনুযায়ী সেগুলোর রক্ষণাবেক্ষণও নিশ্চিত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে পরিচালিত হয়। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাপাসিয়া প্রেসক্লাব দল ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল শূন্য ড্র হয়। খেলার আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সর্বশেষ ট্রাইবেকারে ৫-৪ গোলে বিজয়ী হয় কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি দল। দর্শকরা এই দূর্দান্ত প্রতিযোগিতামূলক খেলা মনভরে উপভোগ করেন।
খেলার আনুষ্ঠানিকতা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। এসময় কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, কৃতি ফুটবলার মেজবাহ উদ্দিন রাজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, গত বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। "মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই শ্লোগানে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামে তরুণ ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)’ এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে গত ১৬ নভেম্বর এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আয়ুব আলী এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই ডিভিশন সাদাত আহমেদ খান। সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ম্যানেজার কে.এ.এম. তাজুল হাসান।
মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, ডিজিটাল মার্কেটিং, আন্তর্জাতিক বাণিজ্য, ঋণ প্রস্তাব প্রস্তুতকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। অংশগ্রহণকারীরা অভিজ্ঞ প্রশিক্ষক ও মেন্টরদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক দিকনির্দেশনা এবং মাঠপর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শনের সুযোগ পাবেন।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে যে এই উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের পাশাপাশি দেশের এসএমই খাতের উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রান্নাঘরের বেড়া খুলে বাইরে বের করতে হয়েছে বৃদ্ধের মরদেহ, কারণ চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী মুন্সী বাড়িতে এই ঘটনা ঘটেছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, শাকতলী গ্রামের জাকির হোসেন এবং তাজুল ইসলামের বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে জাকিরের পরিবার প্রায় ৬০ বছরের পুরোনো দুটি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এর ফলে কয়েকটি পরিবারের সদস্যদের প্রতিদিন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত বুধবার তাজুলের বাবা হাজি সফি উল্লাহ মারা যান। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দাফনের জন্য নেওয়ার সময় বিপত্তি ঘটে। বাড়ি থেকে বের হওয়ার স্বাভাবিক রাস্তা সংকীর্ণ থাকায় মরদেহ নিয়ে বিপাকে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে অন্যের বাড়ির রান্নাঘরের বেড়া খুলে মরদেহ বের করে দাফন করা হয়।
তাজুল ইসলাম জানান, "প্রায় ৬০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের যতটুকু রাস্তা আছে, সেখান দিয়ে কোনোরকমে চলাচল করতে হচ্ছে। কোনো মানুষ মারা গেলে মরদেহ বের করা কঠিন হয়ে পড়ে।"
অভিযোগের বিষয়ে জাকির হোসেন বলেন, "তারা নিজেদের জমিতে ঘরবাড়ি করেছেন। রাস্তা তো পুরোপুরি বন্ধ করা হয়নি। যতটুকু রাস্তা আছে, সেখান দিয়ে মানুষ চলতে পারে।"
নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম জানান, সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোহাম্মদ রেজভী ইমন ভূইয়া
ইমেইল থেকে
প্রশ্ন : আমি একজন অবিবাহিত ছেলে। একজন দীনদার ২৮-৩০ বয়সের ডিভোর্সী নারী বা মেয়েকে বিবাহ করার ইচ্ছা আমার রয়েছে। বিবাহিত মেয়েদের বিয়ে করার কারণ হলো, তারা সমাজে অন্যান্য মেয়েদের মতো চলাফেরা করতে পারেন না। সমাজের মানুষ এবং তাদের আপনজনদের কাছ থেকে নানা ধরনের কথা শুনতে হয়। বিভিন্নভাবে তারা অপমানিত ও অপদস্ত হন। সমাজে বা পরিবারে তাদের বোঝা মনে করা হয়। অবিবাহিত মেয়েরা যে সুযোগ-সুবিধা পায়, ডিভোর্সী নারীরা তা পান না। সর্বত্র তাদের বঞ্চিত করা হয়, ইত্যাদি। তাই আমি একজন অত্যাচারিত, অবহেলিত, মজলুম নারীর পাশে দাঁড়াতে চাই।
উত্তর : এটি আপনার ব্যক্তিগত ইচ্ছা। প্রশ্নে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে যদি আপনি কোনো তালাকপ্রাপ্তা বা বিধবা মেয়েকে বিয়ে করতে চান, তাহলে শরীয়তে এর অনুমতি রয়েছে। এতে মানবিক দিকও রয়েছে। যারা সুযোগ পান, তারা দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করে অনেক সময় সমাজের এসব অবহেলিত নারীদের নতুন জীবন দান করে সম্মানিত করেন। তবে, আপনার প্রথম বিয়ে হিসেবে বিষয়টি আপনার পিতা-মাতা বা পরিবারের সদস্যরা মেনে নেবে কিনা, সেটিও খেয়াল রাখতে হবে। আপনার ব্যক্তিগত ইচ্ছার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের রুচি, চাহিদা এবং শখের দিকেও নজর দেওয়া প্রয়োজন। আবার কখনো এমন অনুভূতি হতে পারে যে, আমি আবেগে বা অন্যের প্রতি দরদ দেখাতে গিয়ে এমন একটি বিয়ে করছি যা দয়া ও করুণার দিকে চলে যাচ্ছে। নতুন একটি কনেকে বিয়ে করার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন। এসব বিষয় চিন্তা করে যদি দৃঢ় মনোবল থাকে, তাহলে এমন নারীর সঙ্গে বিয়ে করতে পারেন।
তবে ইসলামে স্বাভাবিক নিয়মে অবিবাহিত কুমারী এবং অধিক সন্তানাদি মেয়েদের বিয়ে করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, কারণ তারা সামাজিক, মিশুক এবং পরিবারের প্রতি, স্বামীর প্রতি মায়া-মমতা বেশি রাখেন। নিজের পরিবারে ছোটো বোনদের দেখাশোনার জন্য বিধবা বা তালাকপ্রাপ্তা মহিলাদের বিয়ে করার রীতিও ইসলামে স্বীকৃত। তাই আপনি যে ভাবনায় চিন্তা করেছেন, সেটিও খারাপ নয়। যদি কেউ এভাবে চিন্তা করে এবং তার মনোবল দৃঢ় থাকে, পারিবারিকভাবে কোনো সমস্যা না থাকে, তাহলে তিনি এমন বিয়ে করতে পারেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
[email protected]
তালাশ বিডি/মিডিয়া লিঃ