০৮:৪৭ পি.এম
সিলেট মহানগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিভিন্ন অপরাধের কারণে ৯২ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ৩২ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ছয়টি থানার পুলিশ এ বিশেষ অভিযানটি পালন করেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকরী একটি ৩২ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালিত হয়েছে, যা চলাকালে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক কারবারি, চোরাকারবারি এবং বিভিন্ন অপরাধে সন্দেহভাজন ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়া অভিযানের সময় বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন