০৫:০০ পি.এম
নীলফামারী, ১৪ নভেম্বর, ২০২৬ : জেলায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র্যালিতে পাঁচ শতাধিক আরোহী অংশগ্রহণ করেছেন।
মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগান নিয়ে আজ শনিবার দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর সচেতন নাগরিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে।
এর আগে, মেলা পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসহ ডোমার-জলঢাকা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের ব্যক্তি র্যালিতে অংশ নেন।
আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ বিন আমিন সুমন উপস্থিত ছিলেন। স্থানীয় যুবসমাজ এবং গণ্যমান্য ব্যক্তিরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, সর্বস্তরের মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করাও কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এ সময়, উপস্থিত শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী রামা দে গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন