ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩


রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ২৩ জনে। গত মঙ্গলবার ভোর রাতে রাজধানী কিয়েভ ও দনিপ্রোসহ অন্যান্য বিভিন্ন শহরে চালানো এই হামলায়, আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে জানান, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী মস্কো টানা দ্বিতীয় রাতের মতো আবারও বড় ধরনের হামলা চালাতে পারে। এটি এক মাসেরও কম সময়ের মধ্যে কিয়েভের ওপর রাশিয়ার তৃতীয় বড় হামলা। গত মাসে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবেই রাশিয়া কিয়েভে এই পরিকল্পিত হামলা পরিচালনা করেছে বলে জানা গেছে।

এই হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, রাশিয়ার এই বিশাল হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত অস্ত্র বর্তমানে ইউক্রেনের কাছে নেই। তিনি আরো জানান, মঙ্গলবার ১০০টি ড্রোন ব্যবহার করেছে রুশবাহিনী। এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো প্রয়োজনীয় রসদ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কাছে নেই। পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে জেলেনস্কি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসকে একটি চিঠি পাঠালেও এখনো কোনো জবাব পাননি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা

এদিকে ক্রেমলিন দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর অমানবিক কর্মকাণ্ড চালানোর পর এই যুদ্ধ নতুন এক রূপ নিয়েছে। অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মিত্র দেশগুলোকে রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন। বর্তমানে মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা থমকে রয়েছে, কারণ ওয়াশিংটন এখন ইরানের পরিস্থিতির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আর এই সুযোগে ইউক্রেনের শহরগুলোতে আকাশপথে হামলা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:২৮ এম


সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দেশের কিছু অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর জন্য বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল বিমান ধুয়ে ‘পবিত্র’ করেছে বিশ্বকাপে যাওয়ার আগে, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ এম


ব্রাজিল বিমান ধুয়ে ‘পবিত্র’ করেছে বিশ্বকাপে যাওয়ার আগে, ভিডিও ভাইরাল

ফিফা বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ব্রাজিল তাদের বহনকারী বিমানকে বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘পবিত্র’ করেছে। এই উপলক্ষে তৈরি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু করেছে।

বিশ্বকাপ যাত্রার আগে বিমানটির সামনে তোলা একটি দলের ছবি প্রকাশ করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) লিখেছে, চলো একসঙ্গে যাই। ছবিতে দেখা যায়, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রসহ ব্রাজিল দলের সদস্যরা উচ্ছ্বসিত ভঙ্গিতে বিশ্বকাপ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর কেটে গেছে প্রায় দুই যুগ। এবারও বিশ্বকাপ মিশনে নেমেছে সেলেসাওরা, ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ জয়ের লক্ষ্যে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আজুল এয়ারলাইনসের একটি চার্টার্ড বিমান রিও ডি জেনিরোর গালেয়াও বিমানবন্দরে অবস্থান করছে। বিমানটির দুই পাশে স্থাপিত জলকামান থেকে পানি ছিটিয়ে শুভযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিমান চলাচলের ভাষায় এ আয়োজনকে ওয়াটার ক্যানন স্যালুট বলা হয়।

খ্রিস্টান ঐতিহ্যে এই ধরনের আনুষ্ঠানিকতাকে ''ব্যাপ্টিজম'' বা অপ্সুদীক্ষার প্রতীক হিসেবে দেখা হয়, যা নতুন যাত্রা বা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের আগে শুভ সূচনার বার্তা বহন করে। আনুষ্ঠানিকতার শেষে বিমানটিকে ব্রাজিলের জাতীয় পতাকার রঙে বিশেষভাবে সাজানো হয়।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২ জুন) সকাল ৭টায় ব্রাজিল দল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১০ ঘণ্টার ভ্রমণের শেষে কোচ কার্লো আনচেলত্তির দল গন্তব্যে পৌঁছায়।

ব্রাজিল দলের জন্য ব্যবহৃত সুপার ভিআইপি চার্টার্ড বিমানটি বোয়িং ৭৬৭-৩০০ইআর মডেলের। এতে রয়েছে ৯৬টি পূর্ণাঙ্গ শয্যাবিশিষ্ট আসন, যেখানে যাত্রীরা সম্পূর্ণ শুয়ে ভ্রমণ করতে পারেন। দীর্ঘ ভ্রমণে খেলোয়াড়দের ক্লান্তি কমিয়ে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অত্যাধুনিক এই বিমানের ব্যবস্থা করেছে সিবিএফ।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করবে ব্রাজিল দল। এখন দেখার বিষয়, দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘হেক্সা’ স্বপ্ন পূরণ করতে পারে কি না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ এম


ব্রাজিলের পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব

ডিজিটাল বাণিজ্যসহ অবৈধ বন উজাড়ের কিছু ইস্যুর কারণে ব্রাজিলের বাণিজ্য নীতিকে ‘অন্যায্য’ বলে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন ব্রাজিলের পণ্যের উপর ২৫% শাস্তিমূলক শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে।

আমেরিকার শীর্ষ বাণিজ্য কর্মকর্তা এবং ‘ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ জেমিসন গ্রিয়ার এই তথ্য সোমবার (০১ জুন) রাতে নিশ্চিত করেছেন। রয়টার্স এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এই ব্যবস্থা ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর অধীনে নেওয়া হচ্ছে। এতে ইলেকট্রনিক পেমেন্ট সার্ভিস, বিশেষ শুল্ক সুবিধা, মেধা স্বত্ব সুরক্ষা এবং ইথানল বাজারের মত বিভিন্ন খাত অন্তর্ভুক্ত থাকবে।

যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পর মঙ্গলবার (২ জুন) ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘লাতিন আমেরিকা-বিদ্বোধী’ হিসেবে অভিযুক্ত করেন।

লুলা জানান, গত কয়েক সপ্তাহে দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা তিনবার বৈঠকে বসলেও কোন সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন ট্রাম্প প্রশাসন ব্রাজিলের ওপর শুল্ক চাপানোর কারণ খুঁজছে, ঠিক তখনি (মঙ্গলবার) চীন ব্রাজিলকে ‘খুরো রোগ’ মুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়ে বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্তের আগে আগামী ১৫ জুলাই পর্যন্ত এই প্রস্তাবটি জনসাধারণের পর্যালোচনার জন্য খোলা থাকবে। তবে এই ২৫% শুল্কের আওতায় কিছু গুরুত্বপূর্ণ পণ্য বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—গরুর মাংস, কফি ও কমলার রস; অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য; বিরল খনিজ ধাতু ও অন্যান্য আকরিক; উড়োজাহাজ এবং উড়োজাহাজের যন্ত্রাংশ এবং ওষুধ ও সার।

জাতীয় নিরাপত্তার স্বার্থে ১৯৬২ সালের ‘সেকশন ২৩২’-এর আওতাধীন থাকা ব্রাজিলীয় পণ্য—যেমন ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা (৫০% শুল্ক) এবং গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ (২৫% শুল্ক)—পূর্বে নির্ধারিত নিয়মেই বহাল থাকবে। নতুন ২৫% শুল্ক এর ওপর অতিরিক্ত যুক্ত হবে না।

ব্রাজিলের দুজন শীর্ষ কর্মকর্তা এই শুল্কের উদ্দেশ্যকে প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক বলেও জানিয়েছেন। গত মাসে প্রেসিডেন্ট লুলা হোয়াইট হাউজ সফর করলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সঙ্কটাপন্ন হতে শুরু করেছে।

সম্প্রতি ব্রাজিলের আপত্তির মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটির দুটি বড় অপরাধী চক্রকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন। মজার বিষয় হলো, এই ঘোষণার কয়েকদিন আগে লুলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো ওয়াশিংটন সফরে গিয়ে ট্রাম্প, জেডি ভ্যান্স ও রুবিওদের সাথে বৈঠক করে এই সন্ত্রাসী তকমা দেওয়ার পক্ষে লবিং করেছিলেন।

এদিকে শুল্ক সম্পর্কে সিনেটর ফ্লাভিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশেষভাবে অনুরোধ করেছিলাম আমাদের কোম্পানির ওপর শুল্ক না বসাতে। শুল্ক কোন সমাধান নয়।’

গত বছর ট্রাম্প ব্রাজিলের উপর ৫০% শুল্ক আরোপ করেছিলেন। এর মধ্যে ৪০% ছিল ট্রাম্পের বন্ধু এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ‘শাস্তি’ বৈশিষ্ট্য হিসেবে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের ওই জরুরি অর্থনৈতিক ক্ষমতার শুল্ককে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়।

আদালতের ওই ধাক্কার পর ট্রাম্প প্রশাসন আইনিভাবে শক্তিশালী ‘সেকশন ৩০১’-এর আশ্রয় নিয়েছে, যেটি অতীতে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে ব্যবহার করা হয়েছিল।

ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার বলেন, ‘ব্রাজিলের বাণিজ্য নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী উদ্বেগ রয়েছে। লুলার প্রশাসনের সাথে গঠনমূলক আলোচনা হয়েছে, তবে এই তদন্তে উঠে আসা সমস্যাগুলো সমাধানের বিষয়ে আমাদের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।’

ইউএসটিআর জানিয়েছে, এই শুল্ক প্রস্তাবের ওপর আগামী ১ জুলাই পর্যন্ত লিখিত মতামত দিতে সক্ষম। এবং ৬ জুলাই একটি গণশুনানি অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই তদন্তের বিপরীতে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সময়সীমা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীতে গোসল করতে গিয়ে মাদরাসা ছাত্র আবু বক্কর সিদ্দিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৩৭ এম


নদীতে গোসল করতে গিয়ে মাদরাসা ছাত্র আবু বক্কর সিদ্দিকের মৃত্যু

পঞ্চগড়ের সদর উপজেলায় তালমা নদীতে গোসল করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (১৪) নামক এক মাদরাসার ছাত্রের মৃত্যু ঘটে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক পঞ্চগড় পৌরসভার নিউমার্কেট এলাকার বাসিন্দা সবুজ হকের ছেলে ও পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বিখ্যাত বায়তুল জান্নাত হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর মঙ্গলবার দুপুরে তার বন্ধুদের সাথে হাফেজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় তালমা নদীতে গোসল করতে যায়। তবে সে সাঁতার জানাতো না, তাই এক পর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে স্থানীয়দের জানায়।

এসময় স্থানীয়দের সহায়তায় আবু বক্করকে উদ্ধার করা হয়। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সে বাঁচেনি।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেছেন, নিহতের মরদেহ সুরতহাল শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%