প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের মধ্যে সোনা অন্যতম মূল্যবান ধাতু। অলংকার বা বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার গুরুত্বের পাশাপাশি, এটি এখন একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে। বর্তমানে, সোনা উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে চীন।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরে চীন ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)। পূর্ববর্তী বছরেও (২০২৪ সাল) দেশটি ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ছিল।
চীন শুধু সোনা উৎপাদনে শীর্ষস্থানীয় নয়, বরং এটি মূল্যবান এই ধাতুর বৃহত্তম ভোক্তাও।
সোনা উৎপাদনের ক্ষেত্রে চীন দুটি পদ্ধতি ব্যবহার করে। দেশটি নিজেদের খনি থেকে প্রাপ্ত কাঁচামাল থেকে সোনা উৎপাদন করে, পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল থেকেও সোনা উৎপাদন করে।
চীনের পণ্যবাজার বিষয়ক তথ্য ও পরামর্শক প্রতিষ্ঠান সানসার্স ৫ নভেম্বর চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৪ নভেম্বর প্রকাশিত চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) চীন দেশীয় কাঁচামাল থেকে মোট ২২০ দশমিক ৯৩৫ টন সোনা উৎপাদন করেছে।
অন্যদিকে, আমদানি করা কাঁচামাল থেকে দেশটিতে সোনা উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক শূন্য ৫৫ টন।
সুতরাং, দেশীয় ও আমদানি করা উভয় ধরনের কাঁচামাল থেকে চীনে মোট সোনা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
এ বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে ভোক্তা হিসেবে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন সোনার ব্যবহার হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি।
এর মধ্যে, গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম।
অন্যদিকে, সোনার বার ও কয়েন কেনায় ব্যবহৃত হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন, যা গত বছরের তুলনায় ২৬ দশমিক ২৬ শতাংশ বেশি। চীনের সাধারণ মানুষ সোনার বার ও কয়েন কিনে বিনিয়োগ করে।
শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪১ শতাংশ বেশি।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে সোনার দাম প্রথমে বৃদ্ধি পায়, পরে কমে যায়। তবে সামগ্রিকভাবে দাম উচ্চপর্যায়েই ছিল। স্বল্প মেয়াদে দামের ওঠানামা বেড়ে যাওয়ায় সোনার বাজারের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।
চীনের সবচেয়ে বড় ৫ সোনার খনি
যুক্তরাজ্যভিত্তিক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান গ্লোবালডেটার খনি ও প্রকল্প বিষয়ক তথ্যভান্ডারের অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১ হাজার ৩৫২টির বেশি সোনার খনি কার্যকর রয়েছে। এর মধ্যে ১১৭টি চীনে অবস্থিত।
তাদের খনিবিষয়ক তথ্যভান্ডারের ২০২৩ সালের উৎপাদনের হিসাব অনুযায়ী, চীনের সবচেয়ে বড় পাঁচটি সোনার খনি হলো—
শাসি কপার মাইন: চীনের আনহুই প্রদেশে অবস্থিত, এটি একটি ভূগর্ভস্থ খনি। এর মালিক টংলিং ননফেরাস মেটালস গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে।
ইশিংঝাই গোল্ড মাইন: এই সোনার খনিটি চীনের শানসি প্রদেশে অবস্থিত। ইশিংঝাই গোল্ড মাইনের মালিক জিজিন মাইনিং গ্রুপ। ভূগর্ভস্থ এই খনি থেকে ২০২৩ সালে আনুমানিক ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩৯ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।
সানশানদাও গোল্ড মাইন: সানশানদাও গোল্ড মাইন চীনের শানদং প্রদেশে অবস্থিত। এর মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৮৯ হাজার ১৬০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।
জিয়াওজিয়া গোল্ড মাইন: এটি চীনের শানদং প্রদেশে অবস্থিত একটি ভূগর্ভস্থ সোনার খনি। এর মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ৪৭০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০২৬ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা রয়েছে।
দে শিং মাইন: দে শিং মাইন চীনের জিয়াংসি প্রদেশে অবস্থিত একটি উন্মুক্ত খনি। এর মালিক জিয়াংসি কপার। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৬৫ হাজার ২৩০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৫০ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন