০৮:৫৬ এম
রাজধানী ঢাকার কিছু অঞ্চলে আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমনটি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
আরও পড়ুন: রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেফতার করলো ডিএমপি
শনিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা, বারিধারা জে ব্লকসহ পার্শ্ববর্তী এলাকায় সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন