ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সংকটের মাঝেও তুরুপের তাস ধরে রেখেছে ইরান


সংকটের মাঝেও তুরুপের তাস ধরে রেখেছে ইরান

 

চলমান উত্তেজনার মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ইরান এখনো সব ‘বিজয়ী তাস’ প্রকাশ করেনি। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন যে প্রয়োজন হলে শত্রুদের বিরুদ্ধে আরও শক্তিশালী সক্ষমতা ব্যবহারের প্রস্তুতি রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি মতে, সম্প্রতি পশ্চিমা গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এই দাবির প্রতিক্রিয়ায় খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের উপ-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘আমরা বহুবার বলেছি যে আমাদের সব জয়ী তাস এখনো প্রকাশ করা হয়নি। প্রয়োজন হলে আরও অনেক তাস ব্যবহার করা হবে।’

আরও পড়ুন: গবেষণায় সাবেক সেনাদের আত্মহত্যার ঝুঁকি ও মানসিক সহায়তার নতুন তথ্য মিলল

ইরানের প্রতিরক্ষা শিল্পের অবস্থা সংক্রান্ত বিষয়ে তিনি জানান, দেশটির সামরিক সরঞ্জাম উৎপাদন ও সশস্ত্র বাহিনীকে সমর্থন দেওয়ার জন্য ব্যবহৃত স্থাপনাগুলো সম্পূর্ণ গোপন রক্ষা করা হয়েছে। তিনি দাবি করেন যে শত্রুরা এসব স্থাপনার অবস্থান সম্পর্কিত কোনো তথ্য জানে না।

তিনি ইরানের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেশটির জনগণকে উল্লেখ করে বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর পারমাণবিক বোমার প্রয়োজন নেই। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো জনগণ, যারা দীর্ঘ সময় ধরে রাস্তায় ও জনসমাগমস্থলে উপস্থিত থেকে নিজেদের অবস্থান প্রমাণ করেছে।’

ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে অতীতে বিভিন্ন সংঘাতে তারা সফল হয়নি এবং ভবিষ্যতেও ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তারা পরাজয়ের মুখে পড়বে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার’ হুমকির জবাবে আসাদি বলেন, ‘আমাদের হাতে কিছু না থাকলেও আমরা পাথর দিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়ব। কারণ আমরা কখনো আত্মসমর্পণ করব না।’

আরও পড়ুন: ইরান সামরিক লক্ষ্যবস্তুর নতুন তালিকা প্রকাশ করেছে

তিনি অভিযোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ নিশ্চিত করা, কিন্তু ইরানি জাতি কখনো তা মেনে নেবে না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চলমান আলোচনা দেশের অর্থনৈতিক ও জীবনযাত্রার সমস্যার সমাধান করবে না।’

আসাদি দাবি করেন, ‘যখন আত্মসমর্পণ প্রশ্নের বাইরে, তখন যুদ্ধের সম্ভাবনা সামনে আসে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং এতে আমাদের কোনো ভয় নেই। এমনকি ন্যাটোও যদি এই সংঘাতে যুক্ত হয়, তবুও আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা বারবার দেশটির প্রতিরক্ষা সক্ষমতা এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরছেন।

আরও পড়ুন: শ্বশুরবাড়ির স্বজনরা বের করে দিলেন স্বামীহারা নাদিরাকে, দুই সন্তান নিয়ে দিশেহারা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা

একেবারে অতীতে লিচু বলতে শুধু দিনাজপুরের লিচুকেই বোঝানো হতো। তবে গত কিছু বছর ধরে, হাঁড়িভাঙা আমের সাথে সাথে লিচু উৎপাদনে রংপুরের কৃষকেরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত লিচু স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। বাজারে আসা লিচুর প্রায় ৯৫ শতাংশই রংপুরের উৎপাদিত, এটি জানিয়েছেন সংশ্লিষ্টরারা।

দিনাজপুরের লিচু এখনও পুরোপুরি বাজারে না আসার কারণে বর্তমানে রংপুরের লিচুর চাহিদা তুঙ্গে অবস্থানে রয়েছে। প্রতিদিন সকাল থেকে নগরীর সিটি বাজার ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা লিচুর জমজমাট বেচাকেনা চলমান অবস্থায় রয়েছে। এই ব্যবসার সঙ্গে জড়িত প্রায় একশ জন ব্যবসায়ী। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হাড়িয়া ও মাদ্রাজি জাতের লিচু।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানানো হয়েছে, চলতি মৌসুমে জেলায় ৮২৭ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ১০ দশমিক ৫০ মেট্রিক টন উৎপাদন হওয়ার ফলে মোট উৎপাদন দাঁড়াচ্ছে ৮ হাজার ৬৬ মেট্রিক টন। এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা।

রংপুরে উৎপাদিত প্রধান লিচুর জাতগুলোর মধ্যে রয়েছে হাড়িয়া, চায়না-২, চায়না-৩ এবং মাদ্রাজি। এর মধ্যে হাড়িয়া ও মাদ্রাজি জাতের লিচুর চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, “রংপুরে প্রতিবছর লিচুর উৎপাদন বাড়ছে। অনেক কৃষক এখন আমের বাগানের মতো লিচুর বাগান গড়ে তুলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।”

এক পাইকারি ব্যবসায়ী আব্দুল কুদ্দুস মিয়া জানান, তারাগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রচুর লিচু উৎপাদন করা হচ্ছে। তারা সরাসরি বাগান থেকে লিচু কিনে পাইকারি বাজারে বিক্রি করছেন। বর্তমানে প্রতি হাজার লিচু আড়াই হাজার থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি উল্লেখ করেন, “দিনাজপুরের লিচু এখনও বাজারে আসেনি। তাই দিনাজপুরের লিচু বাজারে ওঠার আগ পর্যন্ত রংপুরের লিচুর বিক্রি বেশ ভালো হচ্ছে।”

বাংলা একাডেমির সহপরিচালক ও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না মন্তব্য করেন, “বাজারে টকটকে লাল রঙের লিচু কিনতে গিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। ভালো লিচু শুধু গাঢ় লাল হয় না, বরং লাল ও সবুজের মিশ্রণযুক্ত লিচু সাধারণত বেশি সুস্বাদু হয়। অনেক ক্ষেত্রে কৃত্রিম রঙ ব্যবহার করে লিচুকে আকর্ষণীয় করা হয়। তাই কেনার আগে লিচুর রঙ ভালোভাবে পরীক্ষা করা উচিত।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও বায়োকেমিস্ট ডা. মোস্তারী বেগম মিতা বলেন, “লিচুর মৌসুমে শিশুদের বিষয়ে অভিভাবকদের বিশেষ সতর্ক থাকতে হবে। শিশুরা একা একা লিচু খেতে গিয়ে বিচি গলায় আটকে ফেলতে পারে। এছাড়া অতিরিক্ত লিচু খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুরা খালি পেটে বেশি লিচু খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে, যা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ: সহকারী হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ: সহকারী হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার মন্তব্য করেছেন যে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর বন্ধুত্বের এবং দুই দেশের সংস্কৃতির মধ্যে একটি চমৎকার যোগসূত্র রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, দুই দেশ হাতে হাত রেখে এই বন্ধুত্বের সম্পর্ককে আগামীতে আরও এগিয়ে নিয়ে যাবে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬-এর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

যোগব্যায়াম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করে সহকারী হাইকমিশনার মনোজ কুমার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। দুই দেশের সংস্কৃতির সাথে একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে।’

বক্তব্যের শুরুতে তিনি যোগব্যায়ামের ইতিহাস এবং বর্তমান বিশ্বে এর ব্যাপক প্রসারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাঘা-চারঘাট (রাজশাহী-৬) সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

উৎসবমুখর এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মো আব্দুল বারেক উপজেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

পুলিশ সদস্যদের উজ্জীবিত করার লক্ষ্যে গত ০১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব লায়লা হাবিব, সহধর্মিনী, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, জনাব শাহানা আক্তার, উপদেষ্টা, পুনাক, রংপুর রেঞ্জ, রংপুর।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট ও জনাব মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক, লালমনিরহাট, জনাব এ কে এম মমিনুল হক, প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট, জনাব ডা. আব্দুল হাকিম, সিভিল সার্জন, লালমনিরহাট, জনাব মেহেদী ইমাম, পিএসসি, লেফটেন্যান্ট কর্নেল, কমান্ডিং অফিসার, লালমনিরহাট। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ জাকিয়া সুলতানা, সহধর্মিনী, জেলা প্রশাসক, লালমনিরহাট এবং জনাব লুবনা জাহান, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাট এর সভানেত্রী ও সহধর্মিনী পুলিশ সুপার, লালমনিরহাট।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ শিল্পীদের পাশাপাশি স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দের অসাধারণ পরিবেশনায় মনোরম ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপার মহোদয়ের এই উদ্দ্যোগ মূলত লালমনিরহাট জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মধ্যে কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, পুনাক নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন হেটমায়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন হেটমায়ার

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।

সেই লক্ষ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা।

দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার।

২০২৫ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন হেটমায়ার।

এরপর সাদা বলের এই সংস্করণে আর সুযোগ পাননি তিনি।

তবে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও নির্বাচকদের আস্থা অর্জন করেছেন এই মারকুটে ব্যাটার।

টুর্নামেন্টে তিনি ৪১.৩৩ গড়ে ২৪৮ রান করেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৮৬.৪৬।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই হেটমায়ারকে ওয়ানডে দলে ফেরানো হয়েছে।

পাশাপাশি আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দলে আরও ফিরেছেন পেসার আলজারি জোসেফ, যিনি চোট কাটিয়ে আবারও মাঠে নামতে প্রস্তুত।

নিউজিল্যান্ড সিরিজে জায়গা না পাওয়া স্পিনার গুডাকেশ মোতিকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া পেস আক্রমণে থাকছেন শামার জোসেফ ও জেডন সিলস।

দুই তরুণ পেসারের ওয়ার্কলোড ব্যবস্থাপনায় সতর্ক অবস্থান নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ জুন।

জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।

একই ভেন্যুতে ৬ ও ৮ জুন অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচও।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:

শাই হোপ (অধিনায়ক), আকিম অগুস্তে, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুডাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেডন সিলস ও শামার স্প্রিঙ্গার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%