০৬:৪৪ পি.এম
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি তথা সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে আদালত।
চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তারা গ্রেফতার হয়েছেন। আজ তাদেরকে পুলিশের পক্ষ থেকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তারপর গ্রেফতার দেখানোর পর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ের নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনার পর গত বছরের ১ জানুয়ারি মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান এবং ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন