প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি-২০২৬’ এ অংশগ্রহণ করেছে। বক্তারা অনুষ্ঠানে উল্লেখ করেন, সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি এলাকার জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে।
গত শনিবার উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তি পরীক্ষা সকালে অনুষ্ঠিত হয়, দুপুরে ফলাফল প্রকাশ করা হয় এবং বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন। সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির। সাগর ফাউন্ডেশন এবং সাগর গ্রুপের কর্ণধার, সাংবাদিক শাহাব উদ্দিন সাগর ভার্চুয়ালি বৃত্তির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তার উপর নির্মিত একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদরাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান এবং সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ।
হল সুপারের দায়িত্ব পালন করেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাছরিন। সহ হল সুপারের দায়িত্ব পালন করেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগম। পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য উছমান গণি, সহকারি শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ এবং ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেলাল উদ্দিন।
বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির জানান, ঢেমুশিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় উৎসাহ প্রদানে এই মেধা বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাগর গ্রুপ এবং সাগর ফাউন্ডেশন বৃত্তির সম্পূর্ণ খরচ বহন করেছে। বৃত্তির জন্য জনপ্রতি নামমাত্র ৫০ টাকা শুভেচ্ছা ফি নেওয়া হয়, যা অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর ৬ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তৃর্তীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৯০ জন শিক্ষার্থী। তাদের সকলকেই সনদ এবং সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থী উপহার হিসেবে আর্থিক অনুদান, মেডেল, সনদ এবং স্কুল ব্যাগ লাভ করে। বেস্ট স্টুডেন্টকে ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারী স্কুলগুলোকেও ক্রেস্ট দেওয়া হয়।
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ বলেন, সাগর ফাউন্ডেশন বৃত্তি পরিচালনা কমিটির সম্মানি, বৃত্তির অর্থ, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের আপ্যায়নসহ সব খরচ বহন করেছে। পরীক্ষক এবং খাতা দেখার দায়িত্ব পাশ্ববর্তী ইউনিয়নের বিদ্যালয়গুলোর শিক্ষকদের দেওয়া হয়েছিল, যার ফলে স্বচ্ছতার মাধ্যমে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সাগর ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জনহিতৈষীমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এর কার্যালয় নিউইয়র্কে অবস্থিত এবং এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সাগর গ্রুপের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। শাহাব উদ্দিন সাগর, সাগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, একজন প্রতিথযশা সাংবাদিক এবং নিউইয়র্কের অগ্রবর্তী অংশের প্রতিনিধিত্বশীল কমিউনিটির নেতা। তিনি কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজার পাড়ার বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্রে থাকলেও শেকড়ের কথা ভুলেননি এবং এলাকাবাসীর জন্য নীরবে কাজ করে যাচ্ছেন।
মোহাম্মদ আমান উল্লাহ আরও জানান, এবারের বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে। আগামী বছর পুরো উপজেলা নিয়ে বৃত্তি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিকেও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
বক্তারা মন্তব্য করেন, সাগর ফাউন্ডেশন মেধাবৃত্তিকে এলাকার মডেল বৃত্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন