০৩:৩৩ পি.এম
মুন্সীগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬, যা দেশের অন্যান্য স্থানের মতো পালিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষমেলার উদ্বোধন হয়।
‘পরিকল্পিত বনায়ন, গড়ি সবুজ বাংলাদেশ’ এই প্রতিপাদ্য মাথায় রেখে মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়ার বক্তব্য, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আজ বুধবার দুপুর ১২টার সময় জেলা কালেক্টর মাঠে আনুষ্ঠানিকভাবে বৃক্ষে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কালেক্টর মাঠে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। এ সময় বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আগামী ১৫ দিন জেলা কালেক্টর মাঠে চলবে এই বৃক্ষমেলা। মেলায় অংশগ্রহণ করছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির ১৬টি স্টল, যেখানে নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন: আজ রংপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন