০৮:৩২ পি.এম
অপরাধ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে অভিভাবক এবং কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বরিশাল রেঞ্জ পুলিশ।
এ লক্ষ্যে প্রস্তুতকৃত দুটি বিশেষ প্রেজেন্টেশন মাঠপর্যায়ে কার্যকরভাবে উপস্থাপনের জন্য রবিবার (৮ নভেম্বর) বরিশাল রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে সার্কেল কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের নিয়ে এক মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার।
আরও পড়ুন: তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘টিম স্টারাপ্টর’
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার (রেঞ্জ ডিআইজি অফিস) রুনা লায়লা এবং পুলিশ সুপার (রেঞ্জ অফিস) কাজী মোঃ ছোয়াইব।
কর্মশালায় অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, কিশোর অপরাধ হ্রাস এবং পুলিশের মাঠপর্যায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন