০৭:৫৫ পি.এম
ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মো. ইসমাইল নামের এক সমর্থক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হযেছেন সবুজ নামে আরেক পধচারী।
শনিবার বিকেল সোয়া ৫টায় বোনহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত ইসমাইল বোরহানউদ্দিন উপজেলার চকঢোষ গ্রামের চোকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বোরহানউদ্দিনে বব্রাজিল সমর্থকদের উদ্যোগে বিকেল ৪ টায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। ওই শোভাযাত্রায় অংশ নিতে কাচিয়া ইউনিয়নের চকঢোষ থেকে মোটরসাইকেলে বোরহানউদ্দিনের দিকে রওয়ানা দেয় মো. ইসমাইল। দৌলতখান রাস্তার মাথা এলাকায় পৌঁছার পর বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ নামে এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত ইসমাইলকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি মেডিকেল অফিসার ডা. রাফসানা নিশ্চিত করেছেন। অন্যদিকে, আয়োজকরা শোভাযাত্রাটি সাময়িক স্থগিত করে দিয়েছেন।
বোরহানউদ্দিন থানার এসআই আবু জাফর জানান, তাদের কাছে ঘটনা শুনে হাসপাতালে এসেছেন। তারা খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। মরদেহ পরিবারের স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন