প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন লাগার ঘটনা তদন্তের আওতায় রয়েছে, নাশকতার কোনো আলামত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
আজ রবিবার (২২ নভেম্বর) বিকেলে থানার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল এ ঘটনার অধিকতর তদন্ত অব্যাহত রেখেছে।
জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডের ফলে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে।
আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বাহিনীর তদন্তকারী কর্মকর্তারা।
হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমান খন্দকার জানান, থানায় আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন