০৮:০১ এম
সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলে নিহত হয়েছেন পাঁচজন পাকিস্তানি নাগরিক। এ বিষয়ে একটি প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত পাঁচজন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরা জেলার বাসিন্দা ছিলেন। তাদের নাম হলো—মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুর রহমান, মুহাম্মদ সাফির এবং মুহাম্মদ রুস্তম।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা সৌদি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
আরও পড়ুন: ট্রাম্প কেন পিট হেগসেথকে আগলে রাখছেন?
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ সৌদি আরবে দাফন করার অথবা পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এ দুর্ঘটনায় সৌদি আরবে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন