০৯:১৭ পি.এম
গাইবান্ধা সদরের ত্রিমোহনীতে জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হওয়ার ঘটনায় স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা অভিযুক্ত রাকিবের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এর পরে তারা সড়কে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে অবরোধও করে।
সোমবার (৮ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে ত্রিমোহনী এলাকার মৃত ফারুকের ছেলে রুহিত এবং একই গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর ফলে গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে। এ সময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয় রাকিবের দ্বারা।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন,আলহাজ্ব মোঃ খসরুল আলম
পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় সহোদর দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিত চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।
এই ঘটনার জেরে আজ বিকেলে নিহত রুমনের স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত রাকিবের বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে এবং বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি গাইবান্ধা-সাঘাটা সড়কে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে তারা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
আরও পড়ুন: কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উদ্ধার হলো ৬ হাজার ৭০০ পিস ইয়াবা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন