০৮:৫৫ পি.এম
রাজশাহীতে মেডিকেল রিসার্চ বাংলাদেশ (Medical Research Bangladesh) এবং রোটার্যাক্ট ক্লাব অব আরএমসি পাইওনিয়ারের (Rotaract Club of RMC Pioneer) সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাজশাহী নগরীর সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়।
দিনব্যাপী এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীর ওপর হামলা
বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতার সেবায় নিজেদের সম্পৃক্ত রাখার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন