ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সড়কে এআই মামলার ভয় নিয়ে অসুদাপায় অবলম্বন করার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা: ডিএমপি


সড়কে এআই মামলার ভয় নিয়ে অসুদাপায় অবলম্বন করার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা: ডিএমপি

সড়কে এআই মামলার ভয়ে অসুদাপায় অবলম্বন না করার জন্য আহ্বান জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলছেন, নিয়ম না মানলে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার (০২ জুন) সকালে ডিএপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এআই মামলা থেকে বাঁচার জন্য অনেকেই মোটরযানের নাম্বার প্লেট লুকিয়ে, অস্পষ্ট করে বা বিকৃত করে সড়কে চলাচল করছে। সংবাদ সম্মেলনে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, সম্প্রতি এক মোটরসাইকেলের চালক নম্বর প্লেটের শেষ তিন ডিজিট ঢেকে সড়কে চলাচল করেছিলেন। এমন অভিযোগ পাওয়া পর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ৭ দিনের চেষ্টা শেষে সেই মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। পরে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের চালক লাভলু হককে আটক করা হয়। এআই মামলা থেকে বাঁচার জন্য লাভলু এই কৌশলটি নিয়েছিলেন বলেও তিনি জানান। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাভলুকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বলেও জানান তিনি। এবিষয়ে এমন কৌশল থেকে বিরত থাকতে চালকদের আহ্বান জানিয়ে আনিছুর রহমান বলেন, নিয়ম মেনে চলুন। না হলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুখ্যমন্ত্রী হওয়ার পর থালাপতির প্রশংসায় সুপারস্টার রাম চরণ কী বললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:০১ পি.এম


মুখ্যমন্ত্রী হওয়ার পর থালাপতির প্রশংসায় সুপারস্টার রাম চরণ কী বললেন

আগামী ৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে দক্ষিণী তারকা রাম চরণ এবং জাহ্নবি কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত তেলেগু স্পোর্টস অ্যাকশন-ড্রামা পেদ্দি। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক প্রি-রিলিজ অনুষ্ঠানে রাম চরণ বিশেষ মন্তব্য করেছেন, যার ফলে তিনি আলোচনা ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগামের প্রধান সি. জোসেফ বিজয়ের প্রতি শ্রদ্ধা এবং প্রশংসা জানান। তিনি উল্লেখ করেন যে, বিজয় তারকা খ্যাতির শিখরে থাকার সময় অভিনয় জগৎ ত্যাগ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এটি নিশ্চিতভাবে একটি অত্যন্ত সাহসী এবং অনুপ্রেরণাদায়ক সিদ্ধান্ত।

রাম চরণ আরও বলেন, একজন শিল্পী হিসেবে তিনি বিজয়ের এই পদক্ষেপে গর্বিত এবং তাকে আন্তরিক অভিনন্দন জানান। এই বক্তব্য প্রকাশের পরে, মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করতে শুরু করেন এবং বিজয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে প্রশংসামূলক মন্তব্য করতে থাকেন।

উল্লেখ্য, গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সি. জোসেফ বিজয় নতুন ইতিহাস গড়েন। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম দীর্ঘ প্রায় ৬০ বছরের দ্রাবিড়ীয় রাজনৈতিক আধিপত্য ভেঙে এককভাবে জয় লাভ করে। এই নির্বাচনে বিজয় নিজে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন—পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী (পূর্ব)। উভয় আসনেই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার রাজনৈতিক দক্ষতা ও জনপ্রিয়তার প্রমাণ দেন। বিজয়ের রাজনৈতিক উত্থান ইতোমধ্যে দক্ষিণী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদিও মানেকে নিয়ে সেনেগালের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:০২ পি.এম


সাদিও মানেকে নিয়ে সেনেগালের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

আসন্ন ফিফা বিশ্বকাপের প্রতিযোগিতাকে সামনে রেখে সেনেগাল ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শেষ মুহূর্তে। প্রাথমিক দলে থাকা ২৮ জন থেকে বাদ দেওয়া হয়েছে দুই ডিফেন্ডার মুস্তাফা এমবো এবং ইলাই কামারাকে। প্রধান কোচ পাপে থিয়াউ চূড়ান্ত দল গঠন করেছেন।

গত ২১ মে ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া দুই খেলোয়াড় হলেন প্যারিস এফসির সেন্টার-ব্যাক মুস্তাফা এমবো এবং আন্ডারলেখটের ফুলব্যাক ইলাই কামারা।

আফ্রিকান অঞ্চলের কোয়ালিফাইড দলগুলোর মধ্যে সেনেগালকে এবারের আসরের অন্যতম শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল হিসেবে গণ্য করা হচ্ছে। দলের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে।

তার সঙ্গে আক্রমণভাগে আছেন বায়ার্ন মিউনিখের নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলমান এনদিয়ায়ে এবং ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইসশাইল সার। এছাড়া ১৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখের তরুণ তারকা বারা এনদিয়ায়েও জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে।

শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে আগামী ১৬ জুন ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন সেনেগাল।

বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের সেনেগাল স্কোয়াড:

ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা, অ্যান্টোইন মেন্ডি, কালিদু কুলিবালি, এল হাদজি মালিক দিওফ, মামাদু সার, মুসা নিয়াকাহাতে, আবদুলায়ে সেক, ইসমাইল জ্যাকবস।

মিডফিল্ডার: ইদ্রিসা গানা গেয়ে, পাপে গেয়ে, লামিন কামারা, হাবিব দিয়ারা, পাথে সিস, পাপে মাতার সার, বারা সাপোকো এনদিয়ায়ে।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন, বাম্বা ডিয়েং, শেরিফ এনদিয়ায়ে।

গোলরক্ষক: এডুয়ার্ড মেন্ডি, মোরি দিয়াও, ইয়েভান দিওফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


রুশ সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

রাশিয়ায় সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও জানান, এরইমধ্যে অভিযুক্ত এজেন্সিগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে তারা দ্রুত সহায়তা পাওয়ার জন্য একটি বিশেষ ই-মেইল সেবা চালুর ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন যে, লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ থেকেই এই সেবার কার্যক্রম শুরু হবে।

মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট করার সুযোগ নেই। দায়িত্বে থাকা অবধি তিনি সিন্ডিকেট গড়ে উঠতে দিতে চান না।

এছাড়াও, তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলার কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসা হত্যা মামলা: বড় বোনের বক্তব্য নেওয়া হচ্ছে ক্যামেরা ট্রায়ালে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


রামিসা হত্যা মামলা: বড় বোনের বক্তব্য নেওয়া হচ্ছে ক্যামেরা ট্রায়ালে

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় যে মামলা করা হয়েছে, তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরু হয়।

এর আগে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দুই আসামি, সোহেল রানা এবং স্বপ্না আক্তার, আদালতে হাজির করা হয়।

এরপর সকাল ১১ টায় প্রথম সাক্ষী হিসেবে মামলার বাদী এবং ভুক্তভোগী শিশুটির বাবা সাক্ষ্য দিয়েছেন। তারপর সাক্ষ্য দেন শিশুটির মা। অন্যদিকে, ভুক্তভোগীর বড় বোন রাইসা আক্তার শিশু হওয়ায়, তার সাক্ষ্য আদালতে সরাসরি গ্রহণ না করে ক্যামেরা ট্রায়ালে গ্রহণ করার আবেদন জানান রাষ্ট্রপক্ষ। পরে আদালতের নির্দেশনায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তার বক্তব্য রেকর্ড করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%