০৩:৫৭ এম
রাজধানীর উত্তরা ও অন্যান্য স্থানে বিক্ষোভ মিছিল এবং নাশকতার চেষ্টা করার সময় বাড়ি ফেরার পথে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভোলা জেলার দুজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে সদরঘাটের ইলিশা লঞ্চ থেকে ডিবি পুলিশ উত্তরা জোনাল টিম তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু এবং একই উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে রেললাইনে আগুন, পুলিশ তদন্তে
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ২ নেতাই ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের খুব ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তারা রাজধানীতে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এসেছিলেন।
এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির সংবাদমাধ্যমকে বলেন, 'রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলার আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিশু ও শহীদুল্লাহ কিরণকে গ্রেফতার করা হয়েছে।'
তিনি আরও জানান, গ্রেফতাররা নাশকতার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে না পেরে লঞ্চযোগে ভোলায় ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। বর্তমানে তাদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেল ছিনতাই, সড়কে মিলল ২ বোমাসদৃশ বস্তু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন