ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে যেসব রেকর্ড গড়ার সুযোগ


অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে যেসব রেকর্ড গড়ার সুযোগ

চলতি বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসি সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড গড়েছেন। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তিনি রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছেন। মাঠে নামার পর হ্যাটট্রিক করে রীতিমতো রেকর্ডবুকে তোলপাড় শুরু করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও একাধিক রেকর্ডের হাতছানি রয়েছে মেসির সামনে।

সবচেয়ে বড় যে রেকর্ডটি গড়ার সুযোগ মেসির সামনে, সেটি হল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন গোল করে মেসির বিশ্বকাপ গোল সংখ্যা এখন ১৬। বর্তমানে এই গোল সংখ্যা জার্মানির মিরোস্লাভ ক্লোসারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটি তার দখলে রয়েছে। মেসি যদি অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি গোল করেন, তাহলে ১৭ গোল নিয়ে তিনি এককভাবে এই তালিকার শীর্ষস্থানে চলে যাবেন।

ক্লোসারের দখলে থাকা আরেকটি রেকর্ডও ভেঙে দেওয়ার দ্বারপ্রান্তে আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল আর্জেন্টাইন তারকার বিশ্বকাপে পাওয়া ১৬তম জয়, যা জার্মানির হয়ে ক্লোসারেরও সমান। এবারের বিশ্বকাপে আরও একটি ম্যাচ জিতলেই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হয়ে যাবেন মেসি।

আরও পড়ুন: ফারহানের অসাধারণ গোল, বাংলাদেশ ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে পিছনে ফেলেছে

মেসির সামনে আরেকটি রেকর্ড হলো বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোল করার। আলজেরিয়ার বিপক্ষে তিন গোলের প্রথমটি তিনি পেয়েছিলেন বক্সের বাইরে থেকে নেওয়া দুরপাল্লার শটে। বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে তার মোট গোল এখন পাঁচটি, যা যৌথভাবে সর্বোচ্চ।

বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এতদিন এককভাবে ব্রাজিলের রিভেলিনোর দখলে ছিল। রিভেলিনো ব্রাজিলের হয়ে ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ খেলে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেছিলেন। এবার মেসির সামনে সুযোগ রয়েছে সেই রেকর্ড ভাঙার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ বাজেটে জবাবদিহিতা নিশ্চিতের দাবি বাপার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


পরিবেশ বাজেটে জবাবদিহিতা নিশ্চিতের দাবি বাপার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের পরিবেশ ও জলবায়ু বাজেটে বরাদ্দ বৃদ্ধি হলেও, এর কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘পরিবেশ ও জলবায়ু খাত: ২০২৬-২৭ বাজেট বিশ্লেষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বাপা’র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। মূল বক্তব্য উপস্থাপন করেন বাপা’র সদস্য ফারহান হোসেন জয়।

ফারহান হোসেন জয় বলেন, বাজেট হচ্ছে রাষ্ট্রের আলোকনির্দেশিকা। বাজেট থেকেই একটি সরকারের রাষ্ট্র বিনির্মাণের সদিচ্ছা প্রতিফলিত হয়। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় নতুন অর্থবছরে পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় ২২ শতাংশ বাড়লেও, কঠোর জবাবদিহিতা ছাড়া এ বরাদ্দ কার্যকর হবে না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রের নিজস্ব ১০০ কোটি টাকার বরাদ্দও অপ্রতুল বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, আমাদের গতানুগতিক আমলানির্ভর বাজেট পরিকল্পনা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বরাদ্দের অর্থ দুর্নীতিমুক্তভাবে ব্যয় এবং পরিবেশ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বাজেট প্রণয়নের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বাপা’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সভাপতি অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, সহ-সভাপতি জাকির হোসেন, জীবন সদস্য ড. এম এ আব্দুল ওহাব এবং পরিবেশকর্মী হাফিজুল ইসলাম বক্তব্য দেন।

সংবাদ সম্মেলন থেকে পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ ধীরে ধীরে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩ শতাংশে উন্নীত করা এবং উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পে কার্বন কর আরোপ করে সেই অর্থ পরিবেশ সংরক্ষণে ব্যবহারের সুপারিশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার বাঘোপাড়া এলাকার পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব গ্রহন করেছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

এই চিকিৎসা প্রক্রিয়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে চালানো হচ্ছে।

২০২৩ সালের ২৯ অক্টোবর বগুড়ার বাঘোপাড়া এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হন নয়ন হোসেন। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন দীর্ঘ সময় ধরে চোখের তীব্র সমস্যা ও বিভিন্ন কষ্টের মাঝে জীবন যাপন করছিলেন। এই বিষয়টি জানার পর তার উন্নত চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়ে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ হাসপাতালে চিকিৎসা শুরুর সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ দলীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে ছাত্রদলের উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


কুবিতে ছাত্রদলের উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুক্তমঞ্চে চলমান ফুটবল বিশ্বকাপের নক আউট পর্বের সব খেলা বড় পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (২০ জুন) কুবি ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় খেলা দেখানোর জন্য আবেদন করেছিল। কিন্তু স্পন্সরের ব্যবস্থা না হওয়ায় প্রশাসন আপাতত নাকচ করে দেয়। জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অস্ট্রেলিয়া সফর শেষে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এর মাঝেই ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন,

"কুবি শিক্ষার্থীরা জায়ান্ট স্ক্রীনে ফুটবল বিশ্বকাপ দেখানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানায়।" তবে স্পন্সর সংক্রান্ত সমস্যা থাকায় সেটা সম্ভব হয়নি। তাই আমরা কুবি ছাত্রদলের উদ্যোগে মুক্তমঞ্চে জায়ান্ট স্ক্রীনে খেলা দেখানোর আয়োজন করছি। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে খেলা দেখতে আসার আহ্বান রইল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পত্নীতলা থানা পুলিশের অভিযান ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন খুচরা মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


নওগাঁ পত্নীতলা থানা পুলিশের অভিযান ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন খুচরা মাদক ব্যবসায়ী আটক

অদ্য ইং ২০/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকায় পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভাধীন নজিপুর টু নওগাঁ রোডের সিটি ডায়াগস্টিক এর সামনে পাকা রাস্তার উপর হতে ভ্রাম্যমানভাবে অবৈধ মাদকদ্রব্য টাপেন্ডাডল বিক্রয় করা অবস্থায় খুচরা মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল (৪৫) পিতা- মৃত সামসুল, সাং- হরিরামপুর, নজিপুর পৌরসভা, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক পূর্বক তার হেফাজত হতে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%