১০:০৮ এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের কারণে বড় ভাইয়ের মারাত্মক ঘুষির আঘাতে আবু তাহের মিয়া (৬১) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মিয়া ওই এলাকার মৃত রোসমত আলী ও মৃত চানমুন নেছার সন্তান।
আরও পড়ুন: মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার জমি নিয়ে বড় ভাই বজলু মিয়ার সঙ্গে আবু তাহের মিয়ার মধ্যে দীর্ঘ সময় ধরে কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে বজলু মিয়া তার ছোট ভাই আবু তাহের মিয়াকে ঘুষি মারেন। এই আঘাতে আবু তাহের মিয়া মাথা ঘুরিয়ে পড়ে যান এবং বমি করতে থাকেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু তাহের মিয়াকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর পেয়ে কসবা-আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদসহ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় একের পর এক চুরি, দুই পানি সরবরাহ পাম্পের মোটর উধাও, আতঙ্কে বাসিন্দারা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন