০৭:৪৮ এম
বরগুনায় স্ত্রীর পরকীয়ার কারণে বিষ খাইয়ে আফাং শিকদার নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠে।
এ ঘটনায় তার মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে জড়িতদের যথাযথ বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে
পরে আফাং শিকদারের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই যুবকের স্ত্রী এবং শাশুড়িকে জনরোষ থেকে নিরাপদে উদ্ধার করে হেফাজতে নেয়।
আফাং শিকদার (৪৫) বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা এলাকার মৃত খবির শিকদারের সন্তান।
স্বজন ও এলাকাবাসীদের অভিযোগ হচ্ছে, আফাং শিকদার দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। তার স্বামীর অনুপস্থিতিতে আফাংয়ের স্ত্রী পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন।
এরপর দেশে ফিরে আফাং বিষয়টি জানতে পারেন এবং এই নিয়ে তাদের মধ্যে পারিবারিক সমস্যা সৃষ্টি হয়।
আরও পড়ুন: কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশের হাতে সোপর্দ
পরবর্তীতে ১৯ জুলাই, আফাংকে মেরে ফেলার উদ্দেশ্যে তার স্ত্রী রাবেয়া কৌশলে ইঁদুর মারার বিষ খাইয়ে দেন বলেও অভিযোগ করেছেন স্বজনেরা।
এই ঘটনার পরের দিন রোববার (২০ জুলাই) আফাং শিকদারকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) আফাং শিকদারের মৃত্যু ঘটে।
পরবর্তীতে ময়নাতদন্ত সম্পন্ন করার পর বরিশাল থেকে শনিবার বিকেলে মরদেহ বরগুনা নিয়ে এলে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
এ সময় আফাংয়ের স্ত্রী এবং শাশুড়িকে মারধর করে তাদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। পুলিশ ও বরগুনা-১ আসনের সাংসদ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আরও পড়ুন: রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। স্থানীয়দের দাবির কারণে প্রাথমিকভাবে দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ অনুসারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন