ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

নাজিরপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন


নাজিরপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার বাংলাদেশ সেবাশ্রম প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

আরও পড়ুন: উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরল সম্ভাবনাময় শাহীন

সংগঠনের সভাপতি কিশোর কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক সুনীল চক্রবর্তী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদস্য অশোক মুখার্জি।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা আহ্বায়ক সুনীল চক্রবর্তী বলেন, “বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ একটি ঐতিহ্যবাহী সংগঠন। সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলেই সমাজকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

 

আরও পড়ুন: বাকলিয়ায় গভীর রাতে বাড়ি ঘেরাও, স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই।”

 

নবনির্বাচিত সভাপতি কিশোর কুমার চক্রবর্তী তার বক্তব্যে বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করবো। সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নাজিরপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করা হবে।”

 

আরও পড়ুন: বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা সুমন নিহত

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, পিরোজপুর সদর উপজেলা সভাপতি পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জী, জেলা সদস্য সচিব প্রদীপ চক্রবর্তী, নির্মল চ্যাটার্জী, অধীর রায় ও সজল চক্রবর্তীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সম্মেলনে বক্তারা সংগঠনের ঐক্য, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

আরও পড়ুন: ফরিদপুরের সালথায় ইতালিপ্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিশোর কুমার চক্রবর্তীকে সভাপতি, সিদ্ধার্থ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং মানিক চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি নাজিরপুর উপজেলা কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতাকে জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোটের টানাপোড়েন ও নাজিব ইস্যুতে চাপে আনোয়ার ইব্রাহিমের সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


জোটের টানাপোড়েন ও নাজিব ইস্যুতে চাপে আনোয়ার ইব্রাহিমের সরকার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ক্ষমতাসীন এই জোটের অভ্যন্তরীণ কোন্দল ও জনসমর্থনের একটি বড় পরীক্ষা অপেক্ষা করছে। চলতি সপ্তাহে দেশটির দুটি রাজ্য আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে জাতীয় পর্যায়েও একটি আগাম সাধারণ নির্বাচনের গুঞ্জন জোরালো হচ্ছে।

আনোয়ারের জাতীয় জোটের শরিকদের নিয়ন্ত্রণে থাকা দেশটির নেগেরি সেম্বিলান এবং জোহর রাজ্যের বিধানসভা যথাক্রমে গত শুক্রবার ও সোমবার ভেঙে দেয়া হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে এই দুটি রাজ্যে নির্বাচনের আয়োজন করা হবে।

যদিও এই রাজ্য নির্বাচনগুলো সরাসরি জাতীয় সংসদে আনোয়ারের সংখ্যাগরিষ্ঠতার ওপর কোনো প্রভাব ফেলবে না, তবে বড় ধরনের কোনো পরাজয় ২০২৮ সালের শুরুর দিকে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোটের সম্ভাবনাকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে।

প্রধানমন্ত্রী আনোয়ার গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন যে, তার প্রশাসনের অভ্যন্তরীণ বিভেদ যদি ক্রমাগত বাড়তে থাকে, তবে তিনি আগাম জাতীয় নির্বাচন ডাকার বিষয়টি বিবেচনা করবেন। মালয়েশিয়ার বহু-জাতিগত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে জাতিগত ও ধর্মীয় বিষয়গুলো কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে আনোয়ারের জোটের শরিক পাকাতান হারাপান, সাবেক প্রতিদ্বন্দ্বী বারিসান ন্যাশনালের মতো দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য বিদ্যমান। পাশাপাশি সংস্কারের ধীরগতির কারণে প্রগতিশীল মিত্রদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এছাড়াও, সাবেক প্রধানমন্ত্রী ও আমনো (ইউএমএনও) নেতা নাজিব রাজাকের রাজকীয় ক্ষমার দাবি নিয়ে জোটের অন্যতম শরিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের চাপের মুখে রয়েছেন আনোয়ার।

প্রসঙ্গত, বিলিয়ন ডলারের ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে ২০২২ সালে নাজিব রাজাক কারাদণ্ডে দণ্ডিত হন। বর্তমানে নেগেরি সেম্বিলান রাজ্যটি পাকাতান হারাপান জোট শাসন করছে এবং সেখানে ২০২৮ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। অন্যদিকে, বারিসান ন্যাশনাল শাসিত জোহর রাজ্যে আগামী বছরের আগে নির্বাচন হতে হবে মনে হচ্ছিল না।

জোটের অভ্যন্তরীণ এই তীব্র টানাপোড়েনের প্রতিফলন হিসেবে বারিসান ন্যাশনাল ইতিমধ্যে ঘোষণা করেছে যে, তারা পাকাতান হারাপানের সমর্থন ছাড়াই জোহর রাজ্যের নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

অপরদিকে, নেগেরি সেম্বিলানের মোট ৩৬টি আসনের সবকটিতে লড়ার সিদ্ধান্ত নিয়েছে পাকাতান হারাপান, যেখানে গত নির্বাচনে তারা ১৭টি আসনে জয়ী হয়েছিল। আগামী মাসগুলোর মধ্যে দেশটির মেলাকা এবং সারাওয়াক রাজ্যেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, দেশটির নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, একটি আগাম সাধারণ নির্বাচন ঘোষণা করা হলে তা রাজ্য নির্বাচনগুলোর সাথে একই সময়ে আয়োজন করা সম্ভব হবে, যা রাজ্য নির্বাচনী খরচ অনেকাংশে বাঁচিয়ে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের কারণে মেক্সিকোয় রমরমা দেহ ব্যবসার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


বিশ্বকাপের কারণে মেক্সিকোয় রমরমা দেহ ব্যবসার আশঙ্কা

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যখন বিশ্বজুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন মেক্সিকোতে মানবপাচার এবং জোরপূর্বক যৌন বাণিজ্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষক ও মানবাধিকারকর্মীরা।

মেক্সিকোর শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক মিলেনিওর একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক ও ফুটবলপ্রেমীর আগমনকে কেন্দ্র করে অপরাধী চক্রগুলো নতুন সুযোগ খুঁজছে অবৈধ আয়ের। বিশেষ করে, মানবপাচার এবং যৌন শোষণভিত্তিক অপরাধগুলোর বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপের অধীনে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর তিনটি শহরে—মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মন্তেররেইয়ে। অপরাধবিষয়ক গবেষকদের মতে, এসব শহরের যৌন বাণিজ্য সংশ্লিষ্ট অনেক রুট ও নেটওয়ার্ক বর্তমানে বিভিন্ন কার্টেল ও সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

গুয়াদালাহারায় প্রভাবশালী হালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) সক্রিয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, মন্তেররেইয়ে নর্থইস্ট কার্টেল ও সিনালোয়া কার্টেলের প্রভাব রয়েছে বলে দাবি করা হয়েছে। রাজধানী মেক্সিকো সিটিতেও বিভিন্ন অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততায় মানবপাচার এবং যৌন শোষণের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে প্রতিবেদনে ফলাফল তুলে ধরা হয়েছে।

মেক্সিকোর আরেক সংবাদমাধ্যম অ্যানিমেল পলিটিকো জানিয়েছে, দেশটির বেশিরভাগ বড় অপরাধী চক্র বর্তমানে জোরপূর্বক যৌন বাণিজ্য থেকে মুনাফা অর্জন করছে। বিশেষজ্ঞদের মতে, মাদক ব্যবসার পাশাপাশি মানবপাচার এখনকার্টেলগুলোর অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী, জোরপূর্বক যৌন শোষণ ও মানবপাচারভিত্তিক বৈশ্বিক অবৈধ অর্থনীতির মূল্য বছরে প্রায় ৯৯ বিলিয়ন মার্কিন ডলার।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সময় মানবপাচার ও যৌন শোষণের ঝুঁকি বাড়তে পারে। এই কারণে, বিশ্বকাপ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি, ভুক্তভোগীদের সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে ২ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মোঃআসাদুজ্জামান

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


শিবচরে ২ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছে ব্রাজিল

মাদারীপুর শিবচরে চরশ্যমাইল আমবাগান ক্লাবের অধীনে আয়োজন করা হয়েছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ
ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ৫/৬/২০২৬ শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময়।
উক্ত খেলায় অংশগ্রহণ করেছে বহু গ্রামের যুবকরা।
উক্ত খেলায় ৫০ মিনিট খেলাধুলা করেছেন দুই দলের প্লেয়াররা রেফ্রির শেষ বাসি বাজার সাথে সাথেই ব্রাজিল সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে কারণ তারা আর্জেন্টিনাকে দুই গোলে হারিয়েছে।
তবে আর্জেন্টিনা ও চেষ্টা কম করেনি ব্রাজিলের জালে জড়িয়েছে একটি গোল।

যুবকদেরকে মাদক থেকে দূরে সরানোর জন্যই এই ভিন্ন রকমের আয়োজন করেছেন স্থানীয় যুব সমাজ
এমনকি এ খেলা অব্যাহত রাখতে চায় পুরো বছর যুরেই যেন যুব সমাজ মাদক এর দিকে ঝুকে না পরে । তবে ইচ্ছে থাকলেও হয়না উপায়
সরকারি কোন মাঠ না থাকায় বেড়ে উঠতে পারছে না ক্ষুদে কোন খেলোয়ার বহু বছর ধরেই খেলে আসছেন ইজারা নেওয়া জমিতে বছর শেষে ফুরিয়ে যায় ইজারা যার ফলে বন্ধ হয়ে যায় বহু খুদে খেলোয়াড়ের স্বপ্ন।
স্থানীয় যুব সমাজের দাবি নতুন সরকার যদি আমাদের একটি খেলার মাঠ বানিয়ে দেয় তাহলে আর মাদকের দিকে ঝুকবে না যুবকেরা অবসর সময় ব্যস্ত থাকবে খেলাধুলায় ফলে গরে উঠবে সুশৃংখল এক সমাজ।
যেখানে থাকবে না কোন মারামারি কুন্ডল গরে উঠবে ভ্রাতৃত্বের বন্ধন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে গরম থেকে বাঁচতে প্রযুক্তির দ্বারস্থ ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


বিশ্বকাপে গরম থেকে বাঁচতে প্রযুক্তির দ্বারস্থ ইংল্যান্ড

সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে জুড বেলিংহামকে। ছবি: এক্স থেকে

বিশ্বকাপের ম্যাচে কেবল মাঠের প্রতিপক্ষই নয়, খেলোয়াড়দের প্রকৃতির সঙ্গেও লড়তে হবে। কারণ এবারের বিশ্বকাপ হবে প্রবল গরমে।

গরম আবহাওয়া মাথায় রেখে ফিফা ম্যাচের দুই অর্ধে কুলিংয়ের ব্যবস্থা রাখার চিন্তা করেছে।

তবে তার পরেও ইংল্যান্ডের মধ্যে ভরসার অভাব দেখা দিয়েছে। তাই বিশ্বকাপ শুরুর আগে প্রযুক্তির সাহায্য নিতে বাধ্য হয়েছেন ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীরা। গরম আবহাওয়ার মোকাবেলার জন্য উচ্চপ্রযুক্তির পাম-কুলিং ডিভাইস তারা সঙ্গে নিয়েছে।

পাম-কুলিং হলো হাতের তালুকে ঠাণ্ডা করার যন্ত্র।

এভাবে ধারণা করা হচ্ছে, ফুটবলাররা সম্পূর্ণ বিশ্বকাপে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্মুখীন হবেন। বিভিন্ন গবেষণার ভিত্তিতে জানা গেছে, বিশ্বকাপের এক-তৃতীয়াংশ ম্যাচ ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত হবে। জলবায়ু গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (WWA) এবং বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভেন্যুর গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হবে।

কিছু দিন ৪০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে।

ইংল্যান্ডের গ্রুপের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তাই বিশ্বকাপ শুরুর আগে আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য তারা সব চেষ্টা করছে। মঙ্গলবার তারা নিজেদের প্রথম অনুশীলন করেছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। সেদিন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।

গরমের সাথে মোকাবিলা করতেই তারা পাম-কুলিং ডিভাইসের সাহায্য নিচ্ছে।

এমন সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের কাছে। তিনি জানান, তারা প্রথম সপ্তাহটি এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ব্যবহার করছেন। প্রস্তুতি ম্যাচে এটা তাদেরকে সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন। ব্রেন্টফোর্ডের মিডফিল্ডার জানান, ‘দলের পিছনের সদস্যরা কুলডাউন ও রিকভারি নিয়ে গবেষণা করেছেন। আশা করি টুর্নামেন্টের শুরুতেই আমাদের কিছুটা বাড়তি সুবিধা দেবে।’

পাম-কুলিং ক্রীড়াঙ্গনে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। এর আগে এই প্রযুক্তির ব্যবহার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গবেষণায় দেখা গেছে, হাতের তালু ঠাণ্ডা করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে। এর ফলে ম্যাচ চলাকালীন দ্রুত রিকভারি সম্ভব এবং খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত হতে পারে।

আগামী ১৭ জুন ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে। টেক্সাসে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ২৩ জুন ম্যাসাচুসেটসে তাদের প্রতিপক্ষ ঘানা। এবং ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পানামা নিউইয়র্ক/নিউ জার্সিতে, ম্যাচটি ২৭ জুন অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%