০৬:৫২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সদরে দোকানের জায়গা নিয়ে বিরোধের কারণে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার থলিয়ারা গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ চলতে থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর জুবায়ের এবং মধ্যবাড়ী বড় গোষ্ঠীর জয়নাল মিয়ার মধ্যে একটি দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ওই দোকানটি ছিল থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর জুবায়েরের দখলে। পরে স্থানীয় গ্রাম্য সালিশের মাধ্যমে গত চারদিন আগে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। মিন্দার আলী গোষ্ঠীর লোকজন গ্রাম্য সালিশের রায় অবলম্বন করতে অস্বীকার করেন।
তারপর আজ রোববার সকালে আবারও মধ্যবাড়ী গোষ্ঠী ও মিন্দার আলী গোষ্ঠীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন সদস্য আহত হন।
আরও পড়ুন: চরফ্যাশনে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও উপকূলবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান
আহতদের মধ্যে থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর সৈয়দ জামাল নামের এক ব্যক্তি টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনি হাজী জাহের মিয়ার ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে দলের নেতাকর্মীদের নিয়ে দুপক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় আমাদের চেষ্টা ব্যর্থ হয়। আসন্ন ঘটনায় পুলিশ দীর্ঘ সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। সংঘর্ষে জড়িত থাকার কারণে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি।
আরও পড়ুন: গ্যাসের প্রাপ্যতা বাড়লে সার কারখানায় সরবরাহ নিশ্চিতের আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন