ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৫


রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৫

"মাসুদ রানা রাব্বানী, রাজশাহী" রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ|
সোমবার দিনে ও রাতে নগরীর পবা থানার সারাংপুর এলাকা, দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন এলাকা, রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকা ও মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়|
গ্রেফতারকৃতরা হলো: নগরীর মতিহার থানার ললিতাহার গ্রামের সাদেক আলীর ছেলে মোঃ মিঠুন, দামকুড়া থানার আন্ধারকোঠা মিশন গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে সঞ্জু বিশ্বাস, একই এলাকার ইষ্টিফান বিশ্বাসের ছেলে পূর্ণ ফিলিপ বিশ্বাস, রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে মোঃ শাওন ও মতিহার থানার বামনশিখড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মিন্টু হোসেন|
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, পিপিএম|
তিনি জানান, গ্রেফতারকৃত মিঠুন, সঞ্জু ও ফিলিপের কাছ থেকে ১ কেজি ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে| এছাড়া শাওন ও মিন্টুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়|
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে| মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে|
উল্লেখ্য, সঞ্জুর বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা এবং শাওনের বিরুদ্ধে দুটি মাদক মামলা ছাড়াও রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পেনাল কোড আইনের একটি মামলা বিচারাধীন রয়েছে|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি, উত্তেজনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি, উত্তেজনা বাড়ছে

যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ পুশইনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় সীমান্তের শূন্যরেখায় গত তিনদিন ধরে অনেক মানুষ আটকে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এসব ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক দাবি করছে এবং কোনো ধরনের দ্বিপক্ষীয় নিয়ম-নীতি অনুসরণ না করেই বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছে। এ উদ্দেশ্যে তাদের সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখা হয়েছে। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ঝোপঝাড়ের মধ্যে অবস্থান করায় তারা চরম দুর্ভোগে পড়েছে।

আটকে থাকা ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক—এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণপত্র বা তথ্য না পাওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে স্পষ্ট অবস্থান নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী।

এছাড়া, রোববার (৩১ মে) রাতে বেনাপোল সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে শতাধিক মানুষকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয় বিএসএফের দ্বারা।

তারপরও বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে আরও শতাধিক মানুষকে অবস্থান করানো হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অবৈধ পুশইনের আশঙ্কায় বেনাপোল সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন, রাতের টহল বৃদ্ধি এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এসব সীমান্তে সামনের দিনে কাঁটাতারের বেড়া নির্মাণের দাবি তুলেছেন সচেতন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রম জোরদার হওয়ার পর থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-ভারত সীমান্তেও। বিশেষ করে ভারতে জন্মগ্রহণকারী ও দীর্ঘদিন ধরে বসবাসরত অনেক মানুষের নাগরিকত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় এমন পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে।

এদিকে সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবিক সহায়তা নিশ্চিত করা এবং দ্রুত তাদের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিএসএফ যদি প্রচলিত নিয়ম ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে কাউকে ফেরত পাঠায়, তাহলে যাচাই-বাছাই শেষে তাদের গ্রহণ করা হবে। কিন্তু কোনো নিয়ম-নীতি না মেনে জোরপূর্বক কাউকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা বরণীয় হবে না। সীমান্তে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে জন্য অতিরিক্ত জনবল মোতায়েনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বর্তমানে সীমান্তের পরিস্থিতি থমথমে হলেও উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

শার্শা উপজেলা দুনীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটু জানান, সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবিক সহায়তা এবং দ্রুত তাদের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে, তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ জ্বালানি রূপান্তর এবং পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে গ্রীন ক্লাইমেট ফান্ড, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, সার্কুলার ইকোনোমি, সবুজ জ্বালানি রূপান্তর এবং আসন্ন কপ ৩১-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্তমান সরকার বৃক্ষরোপণ, কার্বন ক্রেডিট ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অভিযোজন সক্ষমতা জোরদার, ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, দেশব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরও বলেন, শিল্পখাতে পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সাভারের ট্যানারি শিল্পসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি উল্লেখ করেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো তুলনামূলকভাবে কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই জলবায়ু ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সহজ শর্তে ও সময়োপযোগী জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি সবুজ জ্বালানি রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজন কার্যক্রমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তিনি জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সহজতর করা, নীতিগত সংস্কার এগিয়ে নেওয়া এবং উদ্ভাবনী জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন-এর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের কাছে মার খেতেন ববি দেওল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


মায়ের কাছে মার খেতেন ববি দেওল

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর সারাজীবন ক্যামেরার বাইরে থাকতেই ব্যস্ত ছিলেন। সানি দেওল এবং ববি দেওলের মা হলেও তিনি খুব একটা ক্যামেরার সামনে দেখা যাননি। সম্প্রতি ববি একটি সাক্ষাৎকারে মায়ের কথা স্মরণ করেন। তিনি জানান যে, মায়ের কড়া শাসনে বড় হয়েছেন এবং কথায় কথায় তাকে মায়ের হাতে জুতোপেটা খেতে হয়েছে।

পাঞ্জাবের মেয়ে প্রকাশ কৌর যিনি বলিউড তারকার সঙ্গে বিয়ের পর মুম্বাইয়ে সংসার শুরু করেন, ধর্মেন্দ্রের সংসারে সন্তানদের লালন-পালন করেছেন। ববি শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ছোটবেলা থেকেই তার পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না। স্কুলে যাওয়ার নাম শুনলেই তার প্রচুর কান্না পেত। নিয়ম পালন না করার কারণে প্রায়ই মায়ের কাছে স্কুল কর্তৃপক্ষ নালিশও করতেন।

ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করার সময় ববি অনর্গল হিন্দিতে কথা বলায় একদিন তার স্কুল শিক্ষক মাকে পরামর্শ দেন তার নায়ককে হিন্দি মিডিয়ামে ভর্তি করানোর জন্য। এই পরামর্শে তার মা বেশ রেগে যান।

বিশেষ সাক্ষাৎকারে ববি বলেন, "আমার নামে এতো অভিযোগ আসতো যে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় মারতে মারতে নিয়ে যেত মা। স্কুল ছাড়ানোর সমস্যা প্রসঙ্গে মায়ের হাতে জুতোপেটা শুরু হয়ে গিয়েছিল।"

সাক্ষাৎকারে ববি জানান, প্রায়শই তিনি মায়ের কাছ থেকে জুতো দিয়ে মার খেতেন। এটাই ছিল মায়ের একটি অস্ত্রের মতো। তবে বাবা ধর্মেন্দ্র তাকে কখনো এভাবে মারেননি। তার চোখ বড় বড় করে দেখলেই তিনি ভয় পেতেন।

ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌর ১৯৫৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল ও অজিতা দেওল নামে চার সন্তান রয়েছে। ভারতীয় সিনেমা জগতে এই কিংবদন্তি ১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনীকে দ্বিতীয়বার বিয়ে করার পূর্বে প্রথম স্ত্রীকে আইনিভাবে ডিভোর্স দেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যারিয়ারের নতুন যাত্রায় পা রাখতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ইনিয়েস্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


ক্যারিয়ারের নতুন যাত্রায় পা রাখতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ইনিয়েস্তা

খেলোয়াড়ি জীবনের ইতি টানার দুই বছর পর আগামী দিনে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি গালফ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। এটি তার জন্য একটি নতুন অভিজ্ঞতা, যেহেতু প্রথমবারের মতো কোনো দলের ডাগআউটে দেখা যাবে বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা মিডফিল্ডারকে।

৪২ বছর বয়সী ইনিয়েস্তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের ক্লাবটির পক্ষ থেকে। ইনিয়েস্তা আরব আমিরাতের এমিরেটস ক্লাবের হয়ে খেলেই তার খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। সে দেশের আরেকটি ক্লাবের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করতে পেরে তিনি আসলেই আনন্দিত।

ইনিয়েস্তা বলেন, "এই নতুন অধ্যায় শুরু করার জন্য গালফ ইউনাইটেড এফসিকে সঠিক জায়গা মনে হয়েছে। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে, আর এখন কোচিংয়ের মাধ্যমে, শেখার মাধ্যমে এবং প্রতিদিন এমন তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার মাধ্যমে, যাদের অনেক দূর যাওয়ার ক্ষুধা ও প্রতিভা রয়েছে, ফুটবলকে কিছু দিতে চাই।"

একবিংশ শতাব্দীর সফল ও ট্রফি জয়ী খেলোয়াড়দের একজন হিসেবে ২০২৪ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন ইনিয়েস্তা। বার্সেলোনার সাবেক এই ফুটবলার ক্যারিয়ারের মাঝে চারটি চ্যাম্পিয়ন্স লিগ এবং নয়টি লা লিগা জিতেছেন।

জাতীয় দলের জার্সিতেও ইনিয়েস্তার সাফল্য রয়েছে। তিনি দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তার দেওয়া জয়সূচক গোলের মাধ্যমে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল।

কিন্তু খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার কোনো পরিকল্পনা ইনিয়েস্তার ছিল না। তবে তিনি এবার খেলোয়াড় তৈরির দায়িত্ব নিতে প্রস্তুত। গালফ ইউনাইটেড, যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়, ২০২৫-২৬ মৌসুমে ‘ইউএই ফার্স্ট ডিভিশন লিগ’-এ দশম স্থানে থেকে আসর শেষ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%