০৮:২৮ পি.এম
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যমুনা উপজেলা গঠন ও ভেটুয়া ব্রিজ নির্মাণ দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি সোমবার (৩ নভেম্বর) বিকালে কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
ডিগ্রি দোরতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ আহমেদের উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আফসার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোন্নাফ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি সদস্য শাহীনুল ইসলাম শাহীন এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, কাজিপুরের যমুনার পূর্বাঞ্চলীয় চরাঞ্চলের মানুষের জন্য যোগাযোগব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক সেবা নিশ্চিত করতে যমুনা উপজেলা গঠন এবং ভেটুয়া ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসছেন। তবে কার্যকর উদ্যোগের অভাবে হাজারো মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছে।
বক্তারা আরও বলেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত যমুনা উপজেলা ঘোষণা এবং ভেটুয়া ব্রিজ নির্মাণের কাজ শুরু করা প্রয়োজন। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা যমুনা উপজেলা গঠন ও ভেটুয়া ব্রিজ নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন