ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ব্রাজিল দল থেকে বাদ পড়া আলিসনই প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা খেলোয়াড়


ব্রাজিল দল থেকে বাদ পড়া আলিসনই প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা খেলোয়াড়

২০২৬ ফিফা বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুনভাবে দল গঠন করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া এই দলটি বিশ্বকাপের পর তিনটি ম্যাচ ইতোমধ্যে খেলেছে। চলতি নভেম্বরে তারা আরো দুটি ম্যাচ খেলতে প্রস্তুত।

তবে নরওয়ের কাছে ২-১ গোলে পরাজয়ের পর বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর আলিসন বেকারকে নিজের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেননি আনচেলত্তি। অথচ ব্রাজিলের দলে বাদ পড়া আলিসনই ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তাহের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন! লিভারপুলের সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে অসাধারণ গোলকিপিংয়ের জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আলিসনের বিজয় ঘোষণা করে। ৩৪ বছর বয়সী গোলকিপার সমর্থকদের ভোটে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এই সম্মান অর্জন করেন।

আরও পড়ুন: কুস্তি চ্যাম্পিয়নশিপে আনসার-ভিডিপির দ্বিমুকুট জয়

গত রবিবার (৮ নভেম্বর) সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে পরাজিত করে লিভারপুল। ওই ম্যাচে আলিসন ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করেন। এর মধ্যে দাইচি কামাদার কাছ থেকে নেওয়া দুর্দান্ত সেভ, অ্যাডাম ওয়ার্টনের হেড ঠেকানো এবং ইয়েরেমি পিনোর ‘ওয়ান-অন-ওয়ান’ পরিস্থিতিতে গোল রুখে দেওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রিমিয়ার লিগের প্রকাশিত তথ্য অনুযায়ী, দশম সপ্তাহের (ম্যাচউইকের) সেরা খেলোয়াড় নির্বাচনে আলিসন ২৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নটিংহাম ফরেস্টের লিয়াম ডেলাপ ২৪ শতাংশ ভোট সংগ্রহ করেন।

এই স্বীকৃতির মাধ্যমে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুলের দ্বিতীয় ফুটবলার হিসেবে সপ্তাহসেরার পুরস্কার জিতলেন আলিসন। এর আগে অষ্টম সপ্তাহে এই পুরস্কার জিতেছিলেন লিভারপুলের উরুগুয়েন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।

এদিকে, ব্রাজিল দলে জায়গা না পাওয়ায় আলিসনের কণ্ঠে কিছুটা আক্ষেপ প্রকাশ পায়, "এটা কিছুটা আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি সব সময় জাতীয় দলের সঙ্গে থাকতে চাই। তবে বর্তমানে এটাই আমার পরিস্থিতি। আমি বিষয়টি বুঝতে পারছি এবং এই বিশ্রামের (আন্তর্জাতিক বিরতি) সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করব।"

আরও পড়ুন: তায়কোয়ানডোর মানোন্নয়নে ২০০ কোচের বিশেষ প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক বিরতির পর লিভারপুল আবার মাঠে নামবে ২২ নভেম্বর। বিরতির এই সময়ে কী করবেন, সেটিও জানিয়েছেন আলিসন, "এমন নয় যে আমি এক সপ্তাহ সোফায় বসে থাকব, তারপর আবার অনুশীলনে ফিরব। আমাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। তবে এই সময়টা বিশ্রাম নিতে এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে কাজে লাগাতে পারব।"

আগামী ১৪ নভেম্বর জাপান ও ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


চকরিয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে ৩ জন আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে ও দুপুরে বিভিন্ন স্থানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ মিছিলে অংশগ্রহণকারী তিনজনকে পুলিশ আটক করেছে।

বুধবার দুপুরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও বিশ্লেষণে দেখা যায়, সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কলিম উল্লাহ কলি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন জিকু, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসিব হোছাইন, সহসম্পাদক রাশেদুল ইসলাম, যুবলীগ নেতা সজীব হোছাইন, নজরুল ইসলাম ও জিয়াবুল করিম এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস উল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অন্যদিকে, বুধবার ভোররাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা যুবলীগ নেতা এনামুল হক মঞ্জুর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ঝটিকা মিছিল বের হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের ভিডিওতে ২০ থেকে ৩০ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীকে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

পুলিশের তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত চকরিয়া উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক মঞ্জু, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল সিফাত এবং কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরহান মাহমুদ রুবেলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী ওই মিছিল বের করেন। তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি করেন বলে পুলিশ জানিয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা পশ্চিমপাড়ার বাবুল হোসেন (১৭), পশ্চিম কাহারিয়া ঘোনার আরফাত নোমান (১৮) এবং খন্দকারপাড়ার বাবু মিয়া (১৭)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিকনিকের আড়ালে নাশকতার অভিযোগে ১৯ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


পিকনিকের আড়ালে নাশকতার অভিযোগে ১৯ নেতাকর্মী আটক

জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে গোপন বৈঠক থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়।

তবে আটককৃতদের স্বজনরা দাবি করেছেন, তাদের কোনো নাশকতার উদ্দেশ্য ছিল না। বরং তারা সেখানে নিছক পিকনিকের জন্য জড়ো হয়েছিলেন।

মঙ্গলবার সকালে আক্কেলপুর পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

পুলিশের এজাহার অনুযায়ী, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যায়।

আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, পৌর নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এছাড়া স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একটি কলেজের কম্পিউটার অপারেটর ও একজন প্রহরীও আটক ব্যক্তিদের তালিকায় রয়েছেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। পরে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, আসামিদের স্বজনদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে, আটক ব্যক্তিরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতার সঙ্গে যুক্ত নন; তারা কেবল আনন্দ-ফুর্তি ও পিকনিকের উদ্দেশ্যে একত্র হয়েছিলেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানিয়েছেন, নাশকতার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। থানায় হাজতের স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে তাদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে জমিজমা বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


যশোরে জমিজমা বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের কারণে শেখ আবু তালেব (৭৫) নামের এক বিএনপি নেতাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এই ঘটনাটি ঘটে।

পুলিশ অভিযুক্ত শফিয়ার শেখকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের পুত্র ছিলেন। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জমিজমাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের কারণে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করেন। হামলার পর শফিয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনরা গুরুতর আহত আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কিনেছিলেন আবু তালেবের পরিবার। ওই জমিটি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, ওসি (তদন্ত) বদরুজ্জামান মোল্যা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে ৭ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে ৭ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

খাগড়াছড়িতে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে খাগড়াছড়ি সদর থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এই অভিযানটি সম্পন্ন করে।

বুধবার বিকালে খাগড়াছড়ি সদর থানা-পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— আশরাফুল ইসলাম (৩৯), রফিকুল ইসলাম (৩৫), ইয়াছিন মজুমদার (২৭), সজীব গুহ (২৪), নয়ন আলী (৪৯), শাহরিয়ার শুভ (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৭)। পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার কিসলু বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%