১১:৩০ পি.এম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ২০০৪ সাল হতে চলতি বছর ১৬ জুন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ১২৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গমন করেছে। তবে, এদের একটি বড় অংশ দেশে ফিরে এসেছে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এই তথ্য দেন। এ সময় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
আরিফুল হক চৌধুরী উল্লেখ করেন, বিএমইটিতে ২০০৪ সাল থেকে বিদেশগামী কর্মীদের সম্পর্কিত একটি ডাটাবেজ বিদ্যমান। বিএমইটির ডাটাবেজের তথ্যানুসারে ২০০৪ সাল থেকে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ১ কোটি ৫০ লাখ ৭ হাজার ১২৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে গমন করেছে। কিন্তু বৈদেশিক কর্মসংস্থানের পর অনেক কর্মী দেশে ফেরত এসেছে। বিদেশ ফেরত এই সকল কর্মীর সঠিক সংখ্যা জানার জন্য তথ্য না থাকায় সমস্যায় পড়া হচ্ছে।
আরও পড়ুন: সংশোধিত এডিপিতে পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার
আরিফুল হক চৌধুরী আরও বলেন, ইতোমধ্যে ফেরত আসা কর্মীদের তথ্য আদান-প্রদান করার জন্য বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর সঙ্গে বিএমইটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তিনি আরও দাবি করেন, বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রধান শ্রমবাজার হিসেবে বিবেচিত। অধিকাংশ প্রবাসী মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে কর্মরত আছেন। কিন্তু বর্তমানে ইরান, লেবানন, সিরিয়া সহ সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কর্মী প্রেরণ কিছুটা হ্রাস পেয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যমান শ্রমবাজারকে সুসংহতকরণ, সম্প্রসারণ ও বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে মন্ত্রণালয় থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন