০৫:১৭ পি.এম
দেশের বাজারে যা বিক্রি হচ্ছে, বেশিরভাগ টুথপেস্টে 'ক্ষতিকর' মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্তের জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
আজ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন এই রিটটি হাইকোর্টে দাখিল করেন। রিটকারি আইনজীবী জানানো মতে, বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চে এই রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া ১৯ টি ব্র্যান্ডের ৩৪ টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করেছে। তাদের গবেষণায় দেখা যায়, ২৬ টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: জিয়াউলের ঔদ্ধত্য আর সহ্য করা হবে না: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন