০৩:২৭ পি.এম
মুন্সীগঞ্জ জেলা পুলিশ গত ছয় মাসের সময়কাল জুড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে এবং মাদক ব্যবসার সাথে জড়িত ৭৬৬ জনকে গ্রেফতার করেছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ মিলিতভাবে মুন্সীগঞ্জের ভিন্ন ভিন্ন এলাকায় অবৈধ মাদক উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানের ফলে গত ছয় মাসে উদ্ধার করা হয়েছে ৪৩ হাজার ১১৩ পিস ইয়াবা, ৭১ কেজি ৮৮৩ গ্রাম গাঁজা, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৪ বোতল ফেনসিডিল, ৬২ গ্রাম আইস, ৩১ লিটার বিদেশি মদ, ৩১৫ ক্যান বিয়ার এবং ১২টি গাঁজা গাছ।
এ সময় পুলিশের হাতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৭৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া এই সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে মোট ৫৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, লৌহজংয়ের বেদে পল্লি শিগগিরই মাদক স্পট হিসেবে গড়ে উঠেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বাসসকে জানান, 'মাদকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশের অবস্থান কঠোর। মাদক নিয়ন্ত্রণে জেলায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো আপোষ নেই। যিনি মাদকের সাথে জড়িত, তাঁকে আইনের আওতায় আনা হবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন