০৮:৩০ পি.এম
গ্রুপ পর্বের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলেও, ‘কে’ গ্রুপে এখনও শীর্ষস্থান নিশ্চিত করতে পারেনি কলম্বিয়া। তাদের পরবর্তী ম্যাচে তারা পর্তুগালের বিপক্ষে অন্তত হার এড়িয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়েছে লাতিন আমেরিকার দলটি।
কিন্তু কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো প্রতিপক্ষ পর্তুগালের সবচেয়ে বড় ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আলাদা করে ভাবতে নারাজ। তার মতে, শুধুমাত্র একজন খেলোয়াড়কে কেন্দ্র করে পরিকল্পনা করলে পুরো দলের বিপদ হতে পারে।
বর্তমানে কলম্বিয়া গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। এই রবিবার, বাংলাদেশ সময় সকালে দুই দল মুখোমুখি হবে।
আরও পড়ুন: দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত
এই ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ কে হবে। শীর্ষে থাকা দল শেষ ৩২ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে। অন্যদিকে, রানার্সআপ দলকে কঠিন সমীকরণের মুখে পড়তে হতে পারে।
এ প্রসঙ্গে কোচ নেস্তর লরেন্সো আরও বলেন, 'পর্তুগালের বিপক্ষে ম্যাচে রোনালদোকে আলাদা নজরে রাখতে হবে, তবে পুরো দলকে উপেক্ষা করা ঠিক হবে না। আমাদের খুবই সতর্ক থাকতে হবে। রোনালদোকে বিশেষ করে গোলের কাছাকাছি একা রাখা যাবে না। তবে, পর্তুগাল শুধুমাত্র রোনালদোর দল নয়, তারা একটি সম্পূর্ণ শক্তিশালী ইউনিট।'
পর্তুগাল নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিল। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করার পর তারা উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানে বড় জয় তুলে নেয়। ওই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো দুই গোল করেন, যা তাকে বিশ্বকাপ ইতিহাসে ছয় আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়তে সাহায্য করে।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন