০২:২৩ পি.এম
জামালপুরের মেলান্দহের দানাভাঙা বিল থেকে পুলিশ অজ্ঞাত ব্যক্তির (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে এটি উদ্ধার করা হয়েছে বানিয়াবাড়ি দানাভাঙা বিলের মাহমুদপুর ইউনিয়নের এলাক থেকে।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিম মাহমুদুল হক জানান, স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গেলে বিলের পানিতে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ
মেলান্দহ থানার ওসি আরো জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।
তিনি এও বলেন, মরদেহটি কিভাবে এখানে আসলো এবং তা হত্যার শিকার হয়েছে কিনা, এ সম্পর্কে তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন