০৫:৫৭ পি.এম
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় চীন তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে।
মঙ্গলবার (২ জুন) ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
বার্তাটি উল্লেখ করে যে, ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে দেশটির গঠনমূলক ভূমিকার অনন্য স্বীকৃতি বহন করে।
আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
এছাড়াও চীন আশা প্রকাশ করে যে, ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি-নির্বাচিত ড. খলিলুর রহমান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক ঐক্যকে সুদৃঢ় করবেন, রাষ্ট্রসমূহের সার্বভৌম সমতা সমুন্নত রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন এবং কার্যকর সংলাপ ও পরামর্শের মাধ্যমে বহুপাক্ষিক ব্যবস্থার ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবেন।
বার্তায় আরও বলা হয়েছে, ড. খলিলুর রহমান তার দায়িত্ব পালনে যাতে সফলভাবে নেতৃত্ব দিতে পারেন, সে জন্য চীন সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এই নির্বাচনের বিষয়ে উল্লেখ করা হয়েছে যে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ইউরোপের দেশ সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ কূটনীতিক।
আরও পড়ুন: গ্রিন জোনে জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন