০৪:১৩ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন অপরাধে অভিযানের অংশ হিসেবে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য প্রদান করেছেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মো. শুকুর মিয়া (২৫), মো. রফিকুল ইসলাম (৪০), তানভির (১৯), মাহির (২০), মো. ফাইজুল ইসলাম (২৩), সোহান (২০), মো. হৃদয় (২৫), মো. ইয়াকুব আলী (২১), মো. আপন (২২), ইয়াহিয়া (২৮), মো. সিয়াম (২০) ও আজিজুর রহমান মাহফুজ (২৬)।
আরও পড়ুন: ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে বিএনপি, নৈরাজ্য করতে দেওয়া হবে না: ইশরাক
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন